0%

Indina Stocks: এটাই সুযোগ, মধ্য়প্রাচ্যের যুদ্ধে পকেটে গতি আনতে পারে এই শেয়ারগুলি

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে রণডঙ্কার জেরে সপ্তাহের শুরুতেই ‘কালো সোমবার’-এর প্রত্যাবর্তন দেখেছিল ভারতীয় শেয়ার বাজার। এক ধাক্কায় দেড় হাজারের অধিক পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স। তবে এই কালবেলাতেও ভোরের আলো দেখেছে কিছু হাতেগোনা সংস্থার শেয়ার। ইরান-ইজরায়েলের যুদ্ধে যখন নয়াদিল্লির আকাশে চিন্তার মেঘ। বাণিজ্য শহরে তখন কিছু সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের খাইয়েছে লাভের গুড়। কিন্তু তারা কারা? কোন সূত্র ধরেই বিপরীত স্রোতে বইতে সক্ষম হল এই শেয়ারগুলি?

এই পর্বে অনেকটাই লাভবান হয়েছে নির্মাণকাজের সঙ্গে যুক্ত সংস্থাগুলি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভেঙে পড়েছে বহু ইমারত। যা আন্তর্জাতিক নির্মাণ সংস্থাগুলির কাছে আসন্ন দিনে হয়ে উঠবে আয়ের উৎস। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বেশ লাভ হয়েছে ভারতীয় সংস্থা এল অ্য়ান্ড টি-এর। সোমবার অনেকটা পতনের পরেই নতুন করে গতি ধরেছে এই সংস্থার শেয়ার। প্রতিটি ব্রোকারেজ অ্য়াপেও ‘Buy’ অপশনেই রয়েছে সর্বাধিক ভোট। কারণ একটাই, মধ্যপ্রাচ্য়ে প্রায় প্রতিটি দেশে বেশির ভাগ নির্মাণকাজ করে থাকে এই সংস্থা।

একা এল অ্যান্ড টি নয়, ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে পুনের থার্মেক্সেরও। বর্তমানে আন্তর্জাতিক স্তরে ইন্ডাস্ট্রিয়াল এনার্জি সংক্রান্ত কাজ করে তাঁরা। হাইড্রো পাওয়ার তৈরি, দূষণ নিয়ন্ত্রক তৈরি, সোলার প্যানেল তৈরির মতো একাধিক কাজ করে এই সংস্থা। আর বেশির ভাগ অর্ডার আসে মধ্যপ্রাচ্য থেকে। সুতরাং, এই সংস্থার শেয়ারও চরম গতি ধরতে পারে বলেই মত একাংশের।

মুনাফার আশা জোগাচ্ছে ফার্মা ও হাসপাতাল নির্মাতা সংস্থাগুলিও। ভারতীয় সংস্থা অজন্তা ফার্মা, সিপলা, বায়োকন — প্রত্যেকেরই মধ্যপ্রাচ্যের বাজারে একটা প্রভাব রয়েছে। যুদ্ধ আবহে এই সংস্থাগুলিও তাই বড় মুনাফা তুলে দিতে পারে বলে মনে করছেন একাংশের বিশেষজ্ঞরা। আর সংঘাত মানে প্রতিরক্ষা সংক্রান্ত শেয়ার চড়চড়িয়ে উঠবে এটাই স্বাভাবিক। ভারতীয় প্রতিরক্ষা সংক্রান্ত শেয়ার যেমন বিইএল, হ্যাল, গার্ডেনরিচ, কোচিন প্রতিটি সংস্থার গতিই উর্ধ্বমুখী। উল্লেখ্য, এই যুদ্ধ আবহে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন সোনায় বিনিয়োগকারীরা। সোমবার পর্যন্ত এক ধাক্কায় পাঁচ শতাংশ বেড়েছিল সোনা নির্ভর SBI Gold Fund। যা কার্যত নজরকাড়া।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker