0%

Iran-USA: ইরানের সুপ্রিম লিডার-তাঁর ছেলেকে খুন করবেন ট্রাম্প? ভয়ঙ্কর তথ্য সামনে

ওয়াশিংটন: ইরানের সুপ্রিম লিডারকে খুনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? চাঞ্চল্যকর দাবি মার্কিন  রিপোর্টে। কেন এই খুনের পরিকল্পনা? ট্রাম্পের আপত্তি ইরানের পারমাণবিক সমৃদ্ধি প্রোগ্রাম নিয়ে। অ্যাক্সিওমের রিপোর্ট অনুযায়ী, যদি তেহরান আমেরিকাকে প্রতিশ্রুতি দেয় যে তারা কোনওভাবেই পরমাণু বোমা তৈরি করবে না, তবেই ট্রাম্প ইরানকে তাদের পরমাণু প্রোগ্রাম চালিয়ে যেতে দেবে। আর যদি আমেরিকার কথা না মানে, বেগড়বাই করে, তাহলে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই ও তাঁর ছেলে মোজতাবাকে খুন করতে পারে। তাদের উত্তরসূরী যারা অর্থাৎ ভবিষ্যতে সুপ্রিম লিডার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদেরও নিকেশ করতে পারে আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার ইরানে হামলার হুমকি দিচ্ছেন। যুদ্ধ লাগার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই দুই দেশ নিজেদের সেনা প্রস্তুত করছে। মার্কিন বাহিনী জল ও আকাশপথে মধ্য প্রাচ্যের আশেপাশেই ঘোরাফেরা করছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, তেহরান এমন একটা চুক্তির প্রস্তাব দিতে পারে, যাতে আমেরিকা রাজি হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত সতর্ক। আগে থেকেই সবথেকে খারাপ পরিস্থিতির পরিকল্পনা করে রাখতে বলেছেন তিনি। পেন্টাগন ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিক অপশন দিয়েছেন যদি ইরান তাদের শর্তে রাজি না হয়। এক পরামর্শদাতা জানিয়েছেন, সব পরিস্থিতির জন্যই কিছু না কিছু অপশন দেওয়া আছে। এমনও প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সরাসরি আয়াতোল্লাহ আলি খামেনেই, তাঁর ছেলে ও অন্যান্য মোল্লাদের নিকেশ করার কথা বলা হয়েছে। ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন, তা একমাত্র তিনিই জানেন। সূত্রের খবর, খামেনেই ও তাঁর ছেলেকে খুনের প্রস্তাব কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ইরানের প্রতিবেশী দেশ থেকে শুরু করে শত্রু দেশ ইজরায়েল- সকলেরই অনুমান, চুক্তি হওয়ার বদলে দুই দেশের মধ্যে সংঘাত বা যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। রয়টার্সের রিপোর্ট, ওয়াশিংটন তাদের বিরাট সমরসজ্জা সাজিয়ে ফেলেছে ইতিমধ্যেই। ২০০৩ সালে ইরাকে অভ্যুত্থানের পর এত বড় সমরসজ্জা আগে দেখা যায়নি।

চলতি সপ্তাহেই ইরানে আমেরিকার হামলা চালানোর সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই হামলা হয়নি। এবার আগামিদিনে এই দুই দেশ কোন পথে হাঁটে, তাই-ই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker