0%

PM Matsya Sampada Yojana: মাছ চাষ করলেই মিলবে মোটা টাকা, কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে জানেন?

কলকাতা: রাজ্যে শুরু হচ্ছে আটকে থাকা সরকারি প্রকল্প। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, যা এতদিন রাজ্যে চালু হতে দেওয়া হচ্ছিল না, তা এবার শুরু হচ্ছে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু কিসান সম্মান নিধি, আয়ুষ্মান ভারত প্রকল্প- একাধিক প্রকল্প রয়েছে। তবে এতেই সীমাবদ্ধ নয়, কৃষিজীবীদের জন্য যেমন কিসান সম্মান নিধি আছে, তেমনই মৎসজীবীদের জন্যও বিশেষ প্রকল্প আছে।

এই স্কিমে কী কী সুবিধা পাওয়া যায়?   

দেশের মৎসজীবীদের জন্য রয়েছে বিশেষ স্কিম- প্রধানমন্ত্রী মৎস সম্পদ যোজনা (PMMSY)। এই ফ্ল্যাগশিপ প্রকল্পে মৎস উৎপাদন, প্রযুক্তি ও চাষ পরবর্তী ম্য়ানেজমেন্টের ক্ষেত্রে সহায়তা করা হয়। এই প্রকল্পে মাছ চাষের জন্য মোট যে খরচ, তার একটা বড় অংশ আর্থিক সহায়তা দেওয়া হয় কেন্দ্রের তরফে। জেনারেল ক্যাটেগরির উপভোক্তারা ৪০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়। জাতি/জনজাতি (SC/ST) ও মহিলা উপভোক্তাদের ৬০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়।

কারা সুবিধা পাবেন?

মাছ, চিংড়ি, কাঁকড়া চাষি, গভীর সমুদ্রে মৎসজীবী, কোল্ড চেইন, মাছের খাবারের মিলের সঙ্গে যারা যুক্ত, তারা এই আর্থিক সুবিধা পাবেন।

কীভাবে আবেদন করবেন?

সাধারণত রাজ্য ফিশারি বিভাগের তরফেই এই প্রজেক্ট নিয়ন্ত্রিত হয়। সরকারি মাইস্কিম (myScheme) প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যায়। কিংবা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY) অফিসিয়াল ওয়েবসাইটে -এ গিয়ে আবেদন করা যায়।

প্রধানমন্ত্রী মৎস কিসান সমৃদ্ধি সহ-যোজনা (PM-MKSSY)- 

এটি প্রধানমন্ত্রী মৎস সম্পদ যোজনার অধীনে সাব-স্কিম। এতে মাইক্রো এন্টারপ্রাইজ ও উদ্যোগপতিদের (entrepreneurs) এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়।

যোগ্যতা-

আবেদনকারীদের অবশ্যই ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্টার্ড হতে হবে।

কিসান ক্রেডিট কার্ড ফর ফিশারিজ-

কিসান ক্রেডিট কার্ডের সুবিধা এখন মৎসজীবী ও মৎসচাষিদের জন্যও চালু করা হয়েছে। যাদের এই কার্ড থাকবে, তারা বিশেষ সুদের হারে সহজেই ঋণ পান। বার্ষিক ২ শতাংশ হারের সুদে ঋণ পাওয়া যায়।  ১.৬ লক্ষ টাকা পর্যন্ত জমানত ছাড়াই ঋণ (Collateral-free loans) পাওয়া যায়।  সময়মতো ঋণ পরিশোধ করলে ৩ শতাংশ সুদের হার ছাড়-ও পাওয়া যায়।

কীভাবে আবেদন করবেন? 

সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে গিয়ে জমির রেকর্ড, পুকুরের লিজ ও পরিচয়পত্র নিয়ে গিয়ে আবেদন করা যায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker