Rohit Sharma: কিংবদন্তি জ্যাক ক্যালিসকে ছুঁয়ে ফেললেন রোহিত! এবার ঢোকার সুযোগ শচীন-সৌরভদের ক্লাবে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টি ক্রিকেটে অনভিজ্ঞ ভারতীয় দল শোচনীয় পারফরম্যান্স করার পর অনেকেই আশা করেছিলেন ওডিআই ফরম্যাটে ঘুরে দাঁড়াবে ভারতীয় দল। কিন্তু রোহিত শর্মারা (Rohit Sharma) সেই সিরিজও জিততে ব্যর্থ হন। কিন্তু ভারতীয় ক্রিকেট অনুরাগীরা এখন হিটম্যানের গড়া একটি বিশেষ রেকর্ড নিয়ে বিশ্লেষণে ব্যস্ত।
ওডিআই ফরম্যাটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। ধারাবাহিকভাবে ব্যর্থতার শিকার হচ্ছিলেন তিনি। চলতি বছরে নিউজিল্যান্ড ও আফগানিস্থানের বিরুদ্ধে হোম সিরিজে তিনি ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচেও তিনি সফলতা পাননি। অনেকেই ভেবে নিয়েছিলেন যে লর্ডসে আয়োজিত হতে চলা তৃতীয় ওডিআইটি তার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

কিন্তু লর্ডসে অসাধারণ শতরান করে নিন্দুকদের মুখে তালা লাগিয়েছেন হিটম্যান। এটি ছিল ওডিআই ফরম্যাটে তার ৩৪ তম শতরান। রীতিমতো দাপট দেখিয়ে ইংল্যান্ড বোলারদের শাসন করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আর সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন জ্যাক ক্যালিসকে।
আরও পড়ুন: রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের
ওডিআই ফরম্যাটে নিজেদের দেশের বাইরে অ্যাওয়ে সিরিজে বা নিউট্রাল ভেন্যুতে আয়োজিত টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার হাফসেঞ্চুরির গণ্ডী টপকানো ক্রিকেটারদের তালিকায় জ্যাক ক্যালিসকে ছুঁয়ে ফেলেছেন রোহিত। এই তালিকায় তার আগে রয়েছেন চারজন ভারতীয় সহ মোট ৯ জন।
আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে সম্মান বাঁচাতে মরিয়া গম্ভীর! রাতারাতি ভারতীয় দলের এই ব্যাটারকে বানিয়ে দিলেন বোলার
একনজরে দেখে নেওয়া যাক দেশের বাইরে ৫০ ওভারের ক্রিকেটে কোন তারকারা সবচেয়ে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকেছেন..
◆ শচীন টেন্ডুলকার (৮৭ বার)
◆ কুমার সাঙ্গাকারা (৮১ বার)
◆ ইনজামাম উল হক (৭২ বার)
◆ বিরাট কোহলি (৭০ বার)
◆ রিকি পন্টিং (৬৭ বার)
◆ সৌরভ গাঙ্গুলি (৬৬ বার)
◆ রাহুল দ্রাবিড় (৬৫ বার)
◆ সনৎ জয়সুরিয়া (৬৫ বার)
◆ মাহেলা জয়াবর্ধনে (৬৪ বার)
◆ রোহিত শর্মা (৫৭ বার)




