SIR-2026 এ নাম না থাকলে বাতিল রেশন কার্ড! দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সরকারের আমলে বাংলায় একাধিকবার চর্চায় উঠে এসেছে রেশন দুর্নীতি। তবে এবার যোগ্যদের রেশন প্রকল্পের সুবিধা দিতে আরও কড়া হচ্ছে সরকার। ভোটের আগে হওয়া SIR দিয়েই শনাক্ত করে বাতিল করা হবে অযোগ্যদের নাম। খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় রেশনকার্ড (Ration Card) হোল্ডারেরা!
SIR-2026 এ নাম না থাকলে মিলবে না রেশন (Ration Card)
হ্যাঁ ঠিকই দেখছেন, এবার SIR-2026 দেখেই ভুয়ো কিংবা মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট রেশন গ্রাহকদের খুঁজে খুঁজে কার্ড বাতিল করা হবে। তবে কি যাদের নাম SIR এ নেই তারা রেশন থেকে চিরতরে বঞ্চিত হতে চলেছেন? চলুন জেনে নেওয়া যাক কি বলছে সরকার।
যেমনটা জানা যাচ্ছে, যারা ভোটের সময় ASDD হিসাবে চিহ্নিত ছিলেন বা CAA এর আবেদনকারী তাদের রেশনকার্ড আপাতত সক্রিয় থাকবে। তবে যখন প্রয়োজন হবে তখন নথি দেখতে হবে। নাহলে ওই ব্যক্তির কার্ড বাতিল করে দেওয়া হবে। যাচাই ও পর্যালোচনার জন্য আগামী ১৫ই জুন অবধি সময়সীমা দেওয়া হয়েছে । খাদ্য দফতরের তরফ থেকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকের।
আসলে তৃণমূলের আমলে চাল চুরি থেকে শুরু করে রেশনের সামগ্রী চুরির অভিযোগ উঠেছে একাধিক জনের বিরুদ্ধে। কমবেশি সকলেরই মতে দুর্নীতি দানা বেঁধেছিল খাদ্য দফতরের অন্দরেও। তবে সরকার বদলের পর তেমনটি আর চলবে না। এবার দুর্নীতিমুক্ত করতে হবে।
আরও পড়ুনঃ অকেজো বেশিরভাগ CCTV! দ্রুত ব্যবস্থার আশ্বাস সহ কলকাতা পুলিশ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেশন বন্টন নিয়ে খাদ্যমন্ত্রীর মন্তব্য
রেশন কারা পাবেন ও কারা পাবেন না সেই প্রসঙ্গে ইতিমধ্যেই খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া মুখ খুলেছেন। তাঁর মতে, SIR এ যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিরা কোনো ধরণের সরকারি সুযোগ সুবিধা পাবেন না। সেই অনুযায়ী যদি SIR এর পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম না ওঠে তাহলে উক্ত রেশন কার্ডগুলিকে বাতিল বলে গণ্য করা হবে। তবে যারা নাম তোলার জন্য ট্রাইবুন্যালে আবেদন করেছেন তারা রেশন পাবেন।
প্রসঙ্গত, খাদ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন খাদ্য দফতরকে ‘দুর্নীতিমুক্ত’ করা হবে। ভুয়ো বা অবৈধ বা বিদেশী নাগরিকদের জন্য রেশন প্রকল্প নয়। তাই দ্রুত এই ধরনের রেশন কার্ড শনাক্ত করে বাতিল করা হবে বলে নির্দেশ দিয়েছেন অশোক কীর্তনিয়া।




