0%

Suryakumar Yadav: “ওর সাথে আমি……” দল থেকে বাদ পড়তেই চমক! শ্রেয়স আইয়ারকে নিয়ে মুখ খুললেন স্কাই

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) বেশ কয়েকটি বড় পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় দল পেয়েছে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। ছাঁটাই করা হয়েছে অফফর্মে থাকা বড় মাপের তারকাদের। যার মধ্যে প্রথম নামটাই হলো ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

বাদ পড়ার পর মুখ খুলেছেন স্কাই:

দীর্ঘদিন ধরে ভারতের জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার। দল হয়তো জিতছিল, কিন্তু নিজে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না এই তারকা ক্রিকেটার। ফলে বিশ্বকাপ জিতলেও তাকে দল থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন ভারতীয় নির্বাচকরা।

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে একইদিনে ধোনি ও সৌরভকে টপকে গেলেন শুভমান গিল! গড়লেন দুর্দান্ত রেকর্ড

দল থেকে বাদ পড়া নিয়ে নিজের মনে কোনও ক্ষোভ থাকলেও তা প্রকাশ করেননি স্কাই। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে তিনি জানিয়েছেন অভিনন্দন। সূর্যকুমার বলেছেন, “শ্রেয়স আইয়ারের জন্য আমি খুব খুশি। আমরা একসাথে মুম্বাই এবং ভারতের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি এখন মুম্বাই থেকে ভারতের হয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন এবং এটি মুম্বাই ক্রিকেটের আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।”

সূর্যকুমারকে বাদ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচক মন্ডলীর প্রধান অজিত আগরকার। প্রাক্তন ভারতীয় পেসার বলেছেন, “এই সিদ্ধান্ত একেবারেই সহজ ছিল না। বিশ্বকাপ জেতার পরপরই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয় আমাদের। কিন্তু বেশিরভাগ বিশ্বকাপের পরেই এমনটা হয়। আমরা ভবিষ্যতের জন্য সেরা দল কেমন হতে পারে তা নতুন করে মূল্যায়ন করার চেষ্টা করেছি। আংশিকভাবে তার নিজের ফর্মের কারণেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সেই সঙ্গে পরবর্তী দুই বছরের কথা ভেবেছি। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত এখন থেকে দুই বছরের চেয়ে কিছুটা বেশি সময় বিবেচনা করে, আমরা ভেবেছিলাম এটাই সামনে এগোনোর সেরা উপায়। শ্রেয়সই এখন যোগ্য অধিনায়ক।

আরও পড়ুন: কোহলির পর রোহিতকে নিয়েও অনিশ্চয়তা! ভারতীয় দলে ফেরার আগে কড়া হুঁশিয়ারি BCCI-এর

ইংল্যান্ড, আয়ারল্যান্ড সফর ও এশিয়ান গেমসের ভারতীয় দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, রবি বিশ্নই, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চৌধুরী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker