0%

Train Luggage Rules: ট্রেনে ঘি নিয়ে যাচ্ছেন? রেলের এই নিয়ম না মানলেই মোটা জরিমানা

নয়া দিল্লি : বিমানে কোথাও ভ্রমণে যাওয়ার সময় ব্যাগ গোছানোর ক্ষেত্রে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। কোন জিনিস হ্যান্ড লাগেজে (Train Luggage Rule) রাখা যাবে, কোন জিনিস মেইন লাগেজে রাখতে হবে… পুঙ্খানুপুঙ্খ সব নিয়ম মানতে হয়। কিন্তু জানেন কি ট্রেনে (Train Rules) যেতে গেলেও একইভাবে একাধিক বিষয় মাথায় রাখতে হয়। আর নিয়ম না মানলেই গুনতে হবে মোটা জরিমানা।

ট্রেনের বিশেষ নিয়ম

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। যাত্রীদের নিরাপত্তা ও আরামের কথা মাথায় রেখে ভারতীয় রেল বিভিন্ন ধরনের নিয়ম তৈরি করেছে। যার মধ্যে অনেকগুলি সম্পর্কেই বহু মানুষ অবগত নন। তবে, এই নিয়মকানুনগুলি সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি। তা না হলে জরিমানা, মালপত্র বাজেয়াপ্ত এবং এমনকি আইনি পদক্ষেপের সম্মুখীন হতে পারেন। এই যেমন অনেকেই কাজের জন্য বাইরে থাকেন। ছুটিতে বাড়ি এলে ফেরার সময় হয়তো অনেক জিনিস নিয়ে যান। বিশেষ করে বাঙালি বাড়ির ছেলে বা মেয়ে অনেকসময় বাংলার ঘি সঙ্গে করে নিয়ে যান। কিন্তু, ট্রেনে যদি ঘি নিয়ে যান তাহলে আপনাকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। ঘি ছাড়া আর কোন কোন জিনিস আপনি ট্রেনে নিয়ে যেতে পারেন না

ট্রেনে কোন কোন জিনিস নিষিদ্ধ?

  • ঘি
  • গ্যাস সিলিন্ডার
  • পেট্রোল এবং ডিজেল
  • আতশবাজি এবং বারুদ
  • অস্ত্র
  • বিপজ্জনক রাসায়নিক পদার্থ

ট্রেনে ঘি নেওয়ার নিয়ম

  • একজন যাত্রী সর্বোচ্চ ২০ কিলোগ্রাম ঘি বহন করতে পারবেন।
  • ২০ কিলোগ্রামের থেকে বেশি বহন করতে চাইলে আগে অনুমতি প্রয়োজন।
  • ঘি নিতে গেলে ভাল করে প্যাকিং করে নিতে হবে। প্লাস্টিকের বোতলে ঘি নেওয়া যাবে না। ভালো করে সিল করতে হবে।
  • রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঘি শুধুমাত্র টিন বা ক্যানিস্টারে প্যাক করতে হবে।

নিয়ম লঙ্ঘন করা হলে কী হবে?

  • জিনিসপত্র বাজেয়াপ্ত করা হতে পারে।
  • জরিমানা আরোপ করা হতে পারে।
  • গুরুতর ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker