Will get justice for daughter’s murder, says Abhaya’s mother Ratna Debnath in Kalyani

“১৪ তলা থেকে হীরকরানিকে নামাতে পেরেছি।” কল্যাণীতে বার্তা অভয়ার মায়ের। শুধু তাই নয়, “আর কোনও মায়ের কোল খালি না হয়”, সেই আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি। আজ, শনিবার কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানেই একাধিক বিষয়ে বার্তা দিলেন পানিহাটির বিজেপি বিধায়ক, অভয়ার মা (Ratna Debnath)। মেয়ের স্বপ্ন, কর্মনিষ্ঠা এবং মৃত্যুর বিচার পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। বলেন, “দুই বছর হয়ে গেল মেয়েকে হারিয়েছি। কিন্তু বিচার পাওয়ার লড়াই চালিয়ে যাব।”
এই বিষয়ে আরও খবর
“আমি বিশ্বাস করি বিচার পাব। বর্তমান সরকারের উপর আমার ভরসা রয়েছে।” এই কথা বলার পাশাপাশি তিনি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবিও তোলেন। তাঁর বক্তব্য, “শুধু ডাক্তারদের দোষ দিলে হবে না, হাসপাতালগুলিতে পর্যাপ্ত সরঞ্জামও থাকতে হবে। চিকিৎসকদের কাজ করার জন্য উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন। এদিন মঞ্চ থেকে কল্যাণীর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান পানিহাটির বিধায়ক। তিনি বলেন, “চিকিৎসকরা আমাকে বলেছিলেন, আপনার মেয়েকে এমন একজন ডাক্তার তৈরি করব, যে রোগীর পাশে বসে কাঁদতে পারবে। সেই শিক্ষা ও মানবিকতাই ওর মধ্যে ছিল।”
মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, বাড়িতে এলেও রোগীদের খোঁজখবর নিতে ভুলত না মেয়ে। চিকিৎসা পরিষেবার প্রতি অসাধারণ নিষ্ঠা ছিল। এমনকী হাসপাতালের প্রয়োজনীয় কিছু সরঞ্জাম না থাকায় বাড়ি থেকেই অনেক জিনিস নিয়ে যেতে হত। তিনি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবিও তোলেন। তাঁর বক্তব্য, “শুধু ডাক্তারদের দোষ দিলে হবে না। হাসপাতালগুলিতে পর্যাপ্ত সরঞ্জামও থাকতে হবে। চিকিৎসকদের কাজ করার জন্য উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন।”
তাঁর সমস্ত লড়াইয়ের মূল লক্ষ্য একটাই—মেয়ের মৃত্যুর ন্যায়বিচার। আবেগঘন গলায় অভয়ার মা বলেন, “আমার মেয়ের মতো যেন আর কোনও মায়ের কোল খালি না হয়। কী কারণে আমার মেয়েকে খুন করা হল, জানতে আজও আমি অপেক্ষা করছি।” ন্যায়বিচার মিলবেই, প্রত্যয়ী তিনি।
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



