অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কি আবার আবেদন করা যাবে? সংশোধনের উপায় জানুন

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দফার পর, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দ্বিতীয় কিস্তিও দিয়ে দিয়েছে রাজ্য সরকার। ১ জুলাই ১ কোটি ৩০ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে গিয়েছে। তবে এমনও অনেকে রয়েছেন যারা জুন মাসে আবেদন করলেও এই মাসে টাকা পাননি। সেক্ষেত্রে তাঁদের প্রশ্ন, এই প্রকল্পে (Government Scheme) কি আবার আবেদন করা যাবে। এবার জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী নিজে।
অন্নপূর্ণা যোজনায় কি ফের আবেদন সম্ভব? | (Annapurna Yojana)
রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় এই বিষয়ে জানান, “অন্নপূর্ণা যোজনার ফর্মে অসম্পূর্ণ নথি, ভুল তথ্য অথবা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। নারী স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ এই প্রকল্প। সেই কারণে যারা যোগ্য তাঁরা যেন আবেদন করতে দেরি না করেন”।
আরও পড়ুনঃ ডিম-বেগুন হামলার মুখে পড়েছেন! এবার রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মহুয়া মৈত্র
মন্ত্রী আরও জানান, শুধুমাত্র নথিগত ত্রুটির জন্য কোনও যোগ্য মহিলা যাতে বঞ্চিত না হন সেটা সরকারের লক্ষ্য। তিনি বলেন, “যাদের নথিতে কোনও রকম ভুল আছে, তাঁরা সেটি সংশোধন করে ফের আবেদন করতে পারবেন। সেই সঙ্গেই নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চলছে। তাই সবাই ফের সুযোগ পাবেন”।
অন্নপূর্ণা যোজনায় আবেদন কতদিন চলবে?
রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে, ১ জুন থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৯০ দিন চলবে। অর্থাৎ সেই হিসেবে সম্পূর্ণ জুলাই মাস ও আগস্ট মাস অবধি সময় রয়েছে।
এছাড়া রাজ্যবাসীর সুবিধার্থে সরকারের তরফে ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বর হল ৮২৮২০৮২৮২০। জানা গিয়েছে, সোমবার থেকে শনিবার অবধি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা অবধি এই নম্বর খোলা থাকে। এর পাশাপাশি অভিযোগ ও পরামর্শ জানানোর জন্য রয়েছে asap@wb.gov.in- এই ইমেল আইডি।
বিজেপি সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি অন্নপূর্ণা যোজনা। এর মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে সরকার। ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। যারা পাননি, তাঁরাও ফের আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।



