0%

অবশেষে নতিস্বীকার! ককরোচদের দাবির মুখে ইস্তফা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: অবশেষে আন্দোলনকারীদের দীর্ঘদিনের জোরালো দাবির মুখে নতিস্বীকার করল কেন্দ্রীয় সরকার। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির তোলা মূল দাবিগুলির প্রায় সবকটিই সরকার আগে ধাপে ধাপে মেনে নিয়েছিল। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা অনড় অবস্থান বজায় রেখেছিল। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সেই প্রধান দাবিও মেনে নিতে বাধ্য হলো কেন্দ্র, যা দেশের শিক্ষা-রাজনীতিতে এক অভূতপূর্ব ও নজিরবিহীন মোড় এনে দিল।

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এর প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার ব্যাপক অনিয়মের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে সুর চড়িয়েছিল ককরোচ জনতা পার্টি। অনশন ও আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি তাঁরা স্পষ্ট জানিয়েছিল, শিক্ষামন্ত্রীর ইস্তফা না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। একের পর এক দাবিপূরণের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ইস্তফাকে আন্দোলনকারীদের ঐতিহাসিক জয় হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।

বিস্তারিত আসছে….

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker