‘আমি কিছু ভুলিনি, সবকিছুর হিসেব হবে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

একুশের নির্বাচনের পর জেলায় জেলায় তৃণমূল কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছে বিজেপি কর্মীরা, এই অভিযোগ দীর্ঘদিনের। একাধিক কর্মীকে খুন করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে কর্মীদের বাড়ি। রবিবার নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানালেন, “সবকিছুর হিসেব হবে।” কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “চাইলে তৃণমূল কর্মীদের বাড়ির ইট খুলে নিতে পারেন আপনারা। কিন্তু এমন করবেন না, বিজেপি এটা করে না। আমার সব স্মরণে আছে, আমি ছাড়ব না।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



