আরও সহজে পৌঁছানো যাবে সমুদ্র সৈকতে, প্রশাসনিক উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ দিঘায়

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির কাছেপিঠে কম খরচে ভ্রমণের জন্য দিঘার (Digha) নাম থাকবে শুরুর দিকেই। গরম, বর্ষা থেকে শীত সবসময়েই দিঘায় পর্যটকের ভিড় লেগে থাকে। এখন জগন্নাথ মন্দির দেখার জন্যও অনেক পর্যটক যাচ্ছেন দিঘায়। আর এবার পর্যটকদের জন্য এল বড় সুখবর। রাস্তা সম্প্রসারণের কাজ নিয়ে এল বড় আপডেট। দীর্ঘদিনের আইনি এবং জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে আবারও গতি পেয়েছে রাস্তা সম্প্রসারণের কাজ।
দিঘার (Digha) ভোল বদল সরকার পরিবর্তনে
দিঘা সীমান্ত থেকে রামনগর বাইপাস পর্যন্ত বিস্তৃত সড়কটির কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল জমি বিবাদের জেরে। রাস্তা সরু হওয়ায় পর্যটকদের ঘন্টার পর ঘন্টা যানজটে ফেঁসে থাকতে হত। উৎসবের দিনগুলিতে আরও বাড়ত ভোগান্তি। তাই এই রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানান জটিলতায় আটকে গিয়েছিল সেই কাজ। তবে রাজনৈতিক পালাবদলের পর সেই কাজ আবার শুরু হয়েছে বলে খবর।

কেন থমকে যায় কাজ: এ প্রসঙ্গে জেলাশাসক বলেন, দিঘা (Digha) সীমান্ত থেকে রামনগর বাইপাস পর্যন্ত রাস্তাটি এই অঞ্চলের লাইফলাইন। জমি জট সংক্রান্ত কিছু বিবাদের কারণে সাময়িক ভাবে থমকে গিয়েছিল কাজ। তবে স্থানীয় ভাবে আলোচনার পর একটি সমাধান সূত্রে পৌঁছানো গিয়েছে।
আরও পড়ুন : খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা যোজনায় কীভাবে আবেদন? দেখে নিন পরপর ধাপ
কী সুবিধা হবে: তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ শেষ করতে তাঁরা দায়বদ্ধ। এই রাস্তা চওড়া হলে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে। সেই সঙ্গে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে।
আরও পড়ুন : ‘ফিতে কাটার পর্যন্ত…’, প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে বিষ্ফোরক যশ
জানা যাচ্ছে, চার লেনের রাস্তাটি তৈরি হলে ওড়িশা সীমান্ত ও কলকাতার দিক থেকে আসা গাড়িগুলি যানজট ছাড়াই দিঘায় প্রবেশ করতে পারবে। যাতায়াত ব্যবস্থায় উন্নতি হলে হোটেল ব্যবসা সহ সামগ্রিক পর্যটন শিল্পের উন্নতি হবে।




