আর ট্রেন বদলের ঝামেলা নয়, দিল্লি থেকে সরাসরি গোরক্ষপুর পৌঁছে দেবে ‘অমৃত ভারত’

সবদিক নিউজ: এবার যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ দিল্লি থেকে উত্তরপ্রদেশে গোরক্ষপুর পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালানোর অনুমতি দিল ভারতীয় রেল বোর্ড (Indian Railways)। এই ট্রেন চলাচল করার ফলে সাধারণ মানুষদের যাতায়াত ব্যবস্থা অনেকটা সুবিধাজনক হলো বলে মনে করা হচ্ছে।
দিল্লি-গোরক্ষপুর রুটে চালু হচ্ছে ‘অমৃত ভারত’ ট্রেন (Indian Railways)
সূত্রের খবর ২৭ এপ্রিল রেলের তরফ থেকে জানানো হয়েছিল, গোরখপুর ও দিল্লির মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বাড়াতে এই নতুন ট্রেন টি চালু করা হবে (Indian Railways)। পাশাপাশি গোরখপুর যেহেতু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর নির্বাচনী এলাকা। তাই রেলের এই সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আঠালো ঢেঁড়সের সমস্যায় নাজেহাল? রান্নাঘরের এই সহজ কৌশলেই হবে সমাধান
এছাড়াও বর্তমানে একটু অমৃত ভারত এক্সপ্রেস গোরক্ষপুর হয়ে বিহারের দ্বারভাঙা পর্যন্ত চলাচল করছে। তবে এই নতুন ট্রেন টি সরাসরি দিল্লি সঙ্গে গোরক্ষপুর কে জুড়বে। এর ফলে যাতায়াত ব্যবস্থা উন্নত জনক হবে বলে মনে করা হচ্ছে।
তাছাড়াও রেল সূত্রের খবর অনুযায়ী, ১৪০৪৬ এবং ১৪০৪৫ নম্বর দিয়ে এই ট্রেনটি চলাচল করবে। এছাড়াও যাত্রাপথে গাজিয়াবাদ, মোরাদাবাদ, বেরিলি, সীতাপুর, গোন্ডা ও সিদ্ধার্থনগরের মতো মোট ১১টি স্টেশনে ট্রেনটি থামবে।
সূত্রের খবর, প্রতি মঙ্গলবার এই ট্রেনটি চালানো হবে। এছাড়াও সময়সূচি অনুযায়ী, দিল্লি থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে ট্রেনটি বিকেল ৩টে ৪০ মিনিটে গোরক্ষপুর পৌঁছবে। আবার গোরক্ষপুর থেকে রাত ৯টা ৪০ মিনিটে রওনা দিয়ে পরের দিন দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেনটি দিল্লি পৌঁছবে (Indian Railways)।



