0%

ইরানের সঙ্গে কত টাকার চুক্তি? শান্তি বৈঠকের আগে ‘মধ্যস্থতাকারী’ পাকিস্তানকে দুষে প্রশ্ন ইজরায়েলের

সোমবার পাকিস্তানের ইসলামাবাদে বসতে চলেছে দ্বিতীয় দফার শান্তি শান্তি বৈঠক। তার আগে ফের হরমুজে তালা ঝুলিয়েছে ইরান। শান্তি বৈঠক সফল না হলে ইরানকে তছনছ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এহেন পরিস্থিতির মাঝেই এবার পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল ইজরায়েল। রাষ্ট্রসংঘের অধিবেশনে ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন বললেন, বিপুল টাকার বিনিময়ে ইরানের সঙ্গে গোপন চুক্তি করেছে পাকিস্তান। ইজরায়েলের নিশানায় ছিল চিন এবং ফ্রান্স।

রবিবার সকালে সোশাল মিডিয়ায় রাষ্ট্রসংঘে ভাষণের এক ভিডিও পোস্ট করেন ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি। সেখানে পাকিস্তানের রাষ্ট্রসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূতকে নিশানা করে বলেন, ‘আপনারা স্বীকার করেছেন ইরানের সঙ্গে আপনাদের চুক্তি হয়েছে।’ এরপর চিন ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা আপনাদের জাহাজ হরমুজ থেকে নিরাপদে পার করাতে ইরানকে ঠিক কত টাকা দিয়েছেন? ফ্রান্সের রাষ্ট্রদূতের কাছে তিনি চেক পর্যন্ত দেখতে চান।’ ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি এই দেশগুলির রাষ্ট্রদূতের কাছে প্রশ্ন করেছিলাম ইরানকে তারা ঠিক কত টাকা দিয়েছে? অদ্ভুতভাবে এর কোনও উত্তর ওদের কাছে ছিল না। চিন ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের কাছেও কোনো উত্তর ছিল না। স্পষ্টতই, এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর দিতে কেউই আগ্রহ দেখাচ্ছে না।’

আরও পড়ুন:

এর পাশাপাশি হরমুজকে কেন্দ্র করে যা চলছে তাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছেন ড্যানন। তিনি বলেন, ‘যারা ইরানকে টাকা দিচ্ছে তারা আসলে ইরানের চাপ প্রয়োগের কৌশলকেই প্রশ্রয় দিচ্ছে।’ ইজরায়েলের এই অভিযোগের মাঝেই সংবাদমাধ্যমের এক রিপোর্ট সামনে এসেছে। যেখানে দাবি করা হয়েছে, গত কয়েকমাস ধরে হরমুজ প্রণালীতে বিভিন্ন দেশের জাহাজ আটকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করেছে ইরান। গত শনিবার হরমুজে একাধিক জাহাজে গুলিবৃষ্টি করেছে ইরান সেনা।

ড্যানি ডেনন বললেন, বিপুল টাকার বিনিময়ে ইরানের সঙ্গে গোপন চুক্তি করেছে পাকিস্তান। ইজরায়েলের নিশানায় ছিল চিন এবং ফ্রান্স।

এহেন পরিস্থিতির মাঝেই জানা গিয়েছে, দ্বিতীয় দফার শান্তি বৈঠক শুরু হতে চলেছে পাকিস্তানে। ট্রাম্প জানিয়েছেন, এই বৈঠকে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছবে মার্কিন প্রতিনিধি দল। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ‘অনেক ভদ্রতা দেখানো হয়েছে, আর নয়। ইরান যদি চুক্তিতে না আসে তবে তছনছ করে দেওয়া হবে ইরানকে। একটাও ব্রিজ ও বিদ্যুৎ কেন্দ্র আস্ত থাকবে না।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker