0%

একইদিনে চার ভিন্ন ঋতু! এই ৫ জায়গায় ঘুরতে গেলেই সাক্ষী থাকবেন রোদ-বৃষ্টি-তুষারপাতের

গ্রীষ্মে প্রাণ ছটফট করলে মনে হয়, বর্ষাকাল কবে আসবে! বর্ষায় কাদা-প্যাচপ্যাচে রাস্তায় হাঁটতে হলে মনে হয়, শীতকাল কি আর আসবেই না? আবার শীত হাড়কাঁপুনি লাগলে বোধহয় মনে মনে গ্রীষ্মকালের অপেক্ষা করা মানুষ। আসলে প্রত্যেক ঋতুরই (4 seasons) কিছু খারাপ দিক রয়েছে যেমন, তেমনই রয়েছে নিজস্ব সৌন্দর্য। আর কমবেশি প্রত্যেক ঋতুরই সেরা সময়টুকু উপভোগ করতে চায় মানুষ। কিন্তু তার জন্য বছরভর অপেক্ষা করতে হয়। জানেন কি, পৃথিবীতে রয়েছে এমন পাঁচ জায়গা, যেখানে একই দিনে অনুভব করতে পারা যায় প্রধান চার ঋতু!

১। নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডে অবস্থিত কুইন্সটাউন। ছোট ছোট পাহাড়ে ঘেরা শান্ত এক শহর। একই সঙ্গে চার ঋতু যেন বিরাজ করে সেখানে। সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, তা একবাক্যে বলা যাবে না কোনওমতেই। সকালে হয়তো ঝলমলে রোদ, খানিক পরেই বৃষ্টি শুরু হয়! কুয়াশায় ঢেকে গেল চারদিক, আর কয়েক ঘণ্টার মধ্যেই তুষারপাত শুরু হয়ে গেল!

5 destinations for travellers to experience 4 seasons in a day
আইসল্যান্ড। কলোরাডো।

২। সামগ্রিক আইসল্যান্ড তো বটেই, বিশেষত রেকজাভিক এলাকায় সারা বছরই চলে ঋতুদের খেলা। বৃষ্টির পরেই সোনালি রোদের আগমন দেখা যেতে পারে। তারপর আচমকা ঝোড়ো হাওয়া। আবার তারপরই হয়তো সমস্ত শান্ত হয়ে গেল! ভ্রমণপ্রেমীদরা সারা জীবন মনে রেখে দেওয়ার মতো এক অনন্য অভিজ্ঞতা পেতে পারেন এই জায়গায়।

৩। আল্পস পর্বতমালায় ঘেরা সুইজারল্যান্ডের ইনটারল্যাকেন নামের শহরও এই তালিকায় নাম লিখিয়েছে। গরম হাওয়া বইতে বইতেই হঠাৎ যে কখন শুষ্ক তুষার ঝড় বইতে আরম্ভ করবে, আগে থেকে আর তারই অনুমান করা যাবে না।

5 destinations for travellers to experience 4 seasons in a day
পার্বত্য উপত্যকাময় লাদাখ

৪। কলোরাডোর ডেনভারে নিত্য চলে আবহাওয়ার খেলা। ঘন নীল আকাশ মুহূর্তে মেঘাচ্ছন্ন হয়, আবার পরমুহূর্তে ঝড়ে এলোমেলো হয়ে যায় সব।

৫। ভারতের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। সাধ্যের মধ্যে ঋতুদের এমন খেলা দেখতে চাইলে, চলে যাওয়া যায় লাদাখ। বরফাবৃত পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যালোক এসে পড়ে সমতলে। পরক্ষণেই আবার ঢেকে যায় মেঘে। সঙ্গে হিম শীতল হাওয়া বইতে শুরু করে।

আবহাওয়ার এই মজার খেলা দেখতে বছর জুড়ে বিপুল সংখ্যক পর্যটক হাজির হয় এই জায়গাগুলোতে। এমন অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে আজই জায়গাগুলোর নাম জুড়ে নিন বাকেটলিস্টে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker