একসঙ্গে ৫০টি AC বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর! কোন কোন রুটে চলবে জানুন

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার পরিবহণ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে নতুন রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই একাধিক নতুন বাস রুট চালু করার পাশাপাশি বহু বন্ধ হয়ে যাওয়া রুট ফের সচল করা হয়েছে। মঙ্গলবার আবার ৫০টি এসি বাসের (Government AC Bus) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বাসগুলি কোন রুটে চলবে। এবার সেই তথ্য জানা গেল।
৫০টি এসি বাস কোন রুটে চলবে? | (Government AC Bus)
এদিন পরিবহণ ভবনে ৫০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এই বাসগুলি নতুন ও পুরনো মিলিয়ে মোট ২৪টি রুটে চলবে। সেই তালিকা নিম্নে তুলে ধরা হল।
আরও পড়ুনঃ পিএম সূর্য ঘর যোজনায় ডাবল লক্ষ্মীলাভ! কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তরফে ভর্তুকি ঘোষণা মুখ্যমন্ত্রীর
AC 37A: বিমানবন্দর থেকে গড়িয়া।
AC 39: বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন।
V1: বিমানবন্দর থেকে টালিগঞ্জ।
VS2: বিমানবন্দর থেকে হাওড়া।
VS12: নিউ টাউন থেকে হাওড়া।
AC 6: সল্টলেক করুণাময়ী থেকে হাওড়া।
AC 9: নিউ টাউন থেকে এসপ্ল্যানেড।
AC 12: নিউ টাউন থেকে হাওড়া।
AC 9B: নিউ টাউন থেকে বেহালা।
AC 37: বারাসাত থেকে গড়িয়া।
AC 47: সাঁতরাগাছি থেকে বিমানবন্দর।
AC 50A: রাজচন্দ্রপুর থেকে গড়িয়া।
EB 14: ইকো পার্ক থেকে এসপ্ল্যানেড।
ACT 1: বারাসাত থেকে করুণাময়ী।
ACT 21: হাওড়া থেকে নিউ টাউন।
ACT 23: পার্ক সার্কাস থেকে ডানকুনি।
ACT 32: করুণাময়ী থেকে হাওড়া।
ACT 33: হাওড়া থেকে নিউ টাউন।
ACT 34: নিউ টাউন থেকে হাওড়া।
ACT 35: সাঁতরাগাছি থেকে নিউ টাউন।
ACT 37: বারাসাত থেকে গড়িয়া।
ACT 38: দমদম থেকে করুণাময়ী।

এদিন ৫০টি এসি বাসের উদ্বোধনের পাশাপাশি রাজ্যের পরিবহণ ব্যবস্থা নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অন্যতম পিঙ্ক কার্ড। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য এই কার্ড লাগবে। শুভেন্দু জানান, পরিবহণ দফতরকে দ্রুত পিঙ্ক কার্ড চালুর নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি রাজ্যে ওয়াটার মেট্রো থেকে বাস কন্ডাক্টরদের বেতন বৃদ্ধি সহ আরও বেশ কিছু ঘোষণা করেন তিনি।




