0%

একাই দেখবেন বিশ্বজয়ের স্বপ্ন! আমেরিকায় কেন ২০২ নম্বর ঘর বাছলেন ‘সংস্কারী’ মেসি?

আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফের লিওনেল মেসির হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি। স্বপ্ন দেখতে শুরু করেছেন আর্জেন্টিনা ভক্তরা। মেসি-আলভারেজ-মার্টিনেজদের ম্যাজিক তো থাকছেই। তার সঙ্গে সমর্থকদের আশা জোগাচ্ছে আরও একটা বিষয়। সেটা হল মেসির ঘর নম্বর। কী রহস্য লুকিয়ে আর্জেন্টিনীয় কিংবদন্তির ‘২০২’ নম্বর রুমে?

বিশ্বকাপের আগেই চোট পাওয়ায় মেসিকে নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়। তবে প্রথম ম্যাচ খেলতে কোনও অসুবিধা নেই। মিসৌরিতে আলবিসেস্তের ক্যাম্প চলছে। সতীর্থ রড্রিগো ডে’পলের সঙ্গে কানসাসের হোটেল অরিজিনে এসে উঠেছেন মেসি। আর সেখানে একটা বিশেষ নম্বরের রুম বেছে নিয়েছেন মেসি। সের্জিও আগুয়েরো অবসর নেওয়ার পর থেকে কারও সঙ্গে ঘর ভাগ করেন না মেসি।

এবারের বিশ্বকাপে তিনি যে ঘরে থাকবেন, তার নম্বর ২০২। পাশের ২০৩ নম্বর ঘরে থাকবেন রড্রিগো ডে’পল ও নিকোলাস ওটামেন্দি। প্রশ্ন হল, কেন ২০২ নম্বর ঘর বেছে নিলেন মেসি? তার উত্তর পেতে ফিরে যেতে হবে ২০২২ সালের বিশ্বকাপে। সেবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। কাতারে মেসি থাকতেন ২০১ নম্বরে। এই সংখ্যাগুলো যোগ করলে দাঁড়ায় ২+০+১=৩। সেবার আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বজয়ী হয়। এবার থাকছেন ২০২ নম্বর ঘরে। যার যোগফল ৪। অর্থাৎ এবার প্রতীক্ষা চতুর্থবার আর্জেন্টিনার বিশ্বজয়ের। ফলে নম্বর শুধু নম্বর নয়, এর নেপথ্যে সংস্কারও আছে।

ইতিমধ্যে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মেসি। তবে দলের সঙ্গে নয়, নিজের মতো করে অনুশীলন করছেন আর্জেন্টাইন কিংবদন্তি। শুধু মেসিই নন, কোচ লিওনেল স্কালোনির দলের আরও কয়েকজন ফুটবলার একইভাবে আলাদা প্র্যাকটিস করছেন। তালিকায় নাম আছে এমিলিয়ানো মার্টিনেজ, লিয়ান্দ্রো পারাদেস, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, নিকো গঞ্জালেজ, নিকো পাজ এবং থিয়াগো আলমাদার। আসলে ক্লাব ফুটবল থেকে ছোটখাট চোট নিয়েই জাতীয় শিবিরে এসেছেন তাঁরা। বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডনের সঙ্গে রয়েছে আর্জেন্টিনা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker