0%

কলকাতায় বসছে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি! আজই শিলান্যাস করবেন অমিত শাহ

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও ঐতিহাসিক পরিসরে সোমবার বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) ১২৫তম জন্মজয়ন্তীকে ঘিরে রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে সরকার। সেই উপলক্ষেই কলকাতায় একদিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রদ্ধার্ঘ্য নিবেদন থেকে শুরু করে নতুন স্মারক নির্মাণের সূচনা—একাধিক কর্মসূচির মাধ্যমে শ্যামাপ্রসাদের উত্তরাধিকারকে সামনে আনার প্রস্তুতি নিয়েছে শাসক শিবির।

কোথায় হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) মূর্তি ?

কলকাতায় এসে অমিত শাহ প্রথমে যাবেন ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রত্যেক বসত বাড়িতে। ‌ সেখানে শ্রদ্ধা জানানোর পর
ইকো পার্কে পৌঁছে তাঁর ১২৫ ফুট উচ্চতার মূর্তির শিলান্যাস করবেন। সফরের শেষ পর্বে মিলন মেলায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সব কর্মসূচি শেষ করেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

প্রসঙ্গত, স্বাধীনতার পর ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যারিস্টার এবং জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরতে চাইছে বিজেপি। ১৯৪৭ সালের ২০ জুন বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়েছিল। বিজেপির মতে, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার ইতিহাসে তাঁর ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগগুলির অন্যতম উদ্দেশ্য।

এই প্রসঙ্গে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এ বার আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আসল ইতিহাসটা সকলের জানা প্রয়োজন। আর মানুষও সেটা শুনতে চাইছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শিতা না থাকলে আজ হয়তো পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হত।”

আরও পড়ুন :আয়ুষ্মান কার্ডের সুবিধা মিলবে? মাত্র ১ মিনিটে অনলাইনে যাচাই করুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর আগেই রবিবার গভীর রাতে কলকাতার সুকিয়া স্ট্রিটে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে স্থাপিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের দুটি মূর্তির বেদি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়। উদ্বোধনের আগেই নষ্ট করে দেওয়া হয় স্মারক ফলকও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে ঘিরে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি আয়োজন করছে সরকার। অন্যদিকে জন্মজয়ন্তীর প্রাক্কালে মূর্তির বেদিতে ভাঙচুরের অভিযোগ নতুন বিতর্ক উসকে দিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker