0%

খুদে সমর্থককে ‘ধাক্কা’ নিরাপত্তারক্ষীর, থামালেন ‘দিলদরিয়া’ কোহলি, তারপর?

বিরাট কোহলি যেখানে যান, সেখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। এটা নতুন কিছু নয়। আট থেকে আশি, বয়স যাই হোক, সবাই তাঁকে একবার কাছ থেকে দেখতে চায়। কথা বলতে চায়। তবে কখনও কখনও অতিরিক্ত উচ্ছ্বাস বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। কিন্তু সম্প্রতি কোহলির আচরণ মনজয় করে নিয়েছে। 

এই বিষয়ে আরও খবর

ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, এক খুদে সমর্থক হাতে কলম-কাগজ নিয়ে অটোগ্রাফের আশায় কোহলির দিকে এগিয়ে আসছে। কিন্তু তার আগেই নিরাপত্তারক্ষী তাকে আটকে দেন। সরিয়ে দেওয়া হয় তাকে। ঘটনাটি নজর এড়ায়নি কোহলির। সঙ্গে সঙ্গে ওই নিরাপত্তারক্ষীকে ওই খুদে কাছ থেকে কাগজ-কলম নিয়ে আসতে বলেন। এরপর নিজে তাতে অটোগ্রাফ দেন। অটোগ্রাফ পেয়ে খুদে ভক্তটি কোহলির পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে কোহলি তাকে থামিয়ে দেন। তাঁর এই ব্যবহার আরও একবার প্রমাণ করে, মাঠের বাইরেও তিনি কতটা সংবেদনশীল।

ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা কোহলির এই আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, এত বড় মাপের ক্রিকেটার হয়েও তিনি কতটা বিনয়ী ও দিলদরিয়া, এটাই তার প্রমাণ। কেউ কেউ আবার বলেছেন, ‘মাঠের বাইরেও তিনি সত্যিকারের কিং।’ এদিকে, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুর্দান্ত পারফরম্যান্স করছে। পয়েন্ট টেবিল ও নেট রান রেটে শীর্ষে থেকে তারা ইতিমধ্যেই প্লেঅফে জায়গা করে নিয়েছে। যা তাদের সমর্থকদের আরও উচ্ছ্বসিত করে তুলেছে।

পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকার ফায়দা পাবেন ভারতীয় ক্রিকেটের কিং এবং প্রিন্স দু’জনেই। আগামী ২৬ মে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বিরাটের আরসিবি এবং শুভমানের গুজরাট। ধর্মশালায় এই ম্যাচে যে জিতবে, তারা চলে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দলের সামনে আরও একটা সুযোগ থাকবে ফাইনালে ওঠার। হেরে যাওয়া দলটি আগামী ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে, এলিমিনেটরে জয়ী দলের বিরুদ্ধে। বিরাটরা কি পারবেন টানা দু’বার কাপ ঘরে তুলতে? সময়ই এর উত্তর দেবে।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker