গরমের দি এন্ড! দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা? আপডেট দিল আবহাওয়া দপ্তর

সবদিক নিউজ:দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা সমানে বাড়ছে। দিনের বেলা ভ্যাপসা গরমে টেকা দায় রীতিমতো। উত্তরবঙ্গের অবস্থা ভিন্ন থাকলেও দক্ষিণবঙ্গে ভিন্ন পরিস্থিতি। এই গরম কবে কমবে? কবে এন্ট্রি নিচ্ছে বর্ষা (Monsoon)? এই নিয়েই আপডেট দিল আবহাওয়া দপ্তর (Weather Department)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
হাওয়া অফিস বলছে, আগামী ১৬ মে নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর অগ্রসর হতে পারে। অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আপাতত বাংলায় বর্ষা ঢুকতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, এমনটাই মনে করা হচ্ছে।
আপাতত বঙ্গবাসীর সঙ্গী গরম। হাওয়া অফিস বলছে, আগামী এক সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। পরের কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। ১৯ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ কোথাওই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: সুইমিং পুল, ‘ফ্যান্সি’ গাড়ি কী নেই! ১৫ বছরে সম্পত্তি বেড়ে কয়েক গুণ, তৃণমূল বিধায়ক দিলীপের কাহিনী শুনলে ভিমরি খাবেন
শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম থেকে নিস্তার নেই আপাতত। আগামী ৪৮ ঘণ্টায় একই রকম থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।



