0%

‘গোটা বিশ্বকে মানতে হবে মেসিই সর্বকালের সেরা ফুটবলার’, দরাজ সার্টিফিকেট রোনাল্ডোর

ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রোনাল্ডো নাজারিওর চোখে সর্বকালের সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। পেলে, দিয়েগো মারাদোনাদের কথা মাথায় রেখেও প্রবাদপ্রতিম ব্রাজিলিয়ান বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকাকেই।

এই মুহূর্তে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রেই রয়েছেন রোনাল্ডো। বুধবার আলজিরিয়ার বিরুদ্ধে মেসির হ্যাটট্রিকও দেখেছেন। তার পরেই উচ্ছ্বসিত হয়ে স্পষ্ট ভাষায় বলেন, “সারা বিশ্বের সব তর্ক থামিয়ে দিয়ে মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার মেনে নেওয়া উচিৎ। এটাই বাস্তব।” রোনাল্ডো এই বলেই থেমে থাকেননি তিনি। আরও যোগ করেন, “প্রত্যেকটা মরশুমেই শুধু সফল নয়। পাশাপাশি বিশ্বকাপেও নিজেকে মেলে ধরেছে। এটা একটা ঐতিহাসিক রাত্রি। যা না দেখলে বর্ণনা করা যায় না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

আলজেরিয়ার বিরুদ্ধে গোলের বিরুদ্ধে মেসি। ফাইল ছবি।

রোনাল্ডো সাফ বলে দিচ্ছেন, সর্বকালের সেরা ফুটবলার কে, এই প্রশ্নে এতদিন ধরে যে লুকোচুরি চলে আসছে, সেটা এবার বন্ধ হওয়ার সময় এসে গিয়েছে। তাঁর কথায়, এই পরম সত্যটি মেনে নেওয়ার সময় এসেছে যে, মেসিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। সে প্রতিটি ঘরোয়া মরশুমে এবং আন্তর্জাতিক বিশ্বকাপে যেভাবে টানা পারফর্ম করে যাচ্ছে, এরপরও তাকে নিয়ে মানুষের মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে কী করে?”

Ronaldo Nazario
সিনিয়র রোনাল্ডো। ফাইল ছবি।

আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের সঙ্গে সঙ্গেই মেসি বিশ্বকাপে ১৬ গোলের মালিক হয়ে গেলেন। জার্মানির মিরোস্লাভ ক্লোসের সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসাবে এক সারিতে উঠে এসেছেন তিনি, পিছনে ফেলেছেন রোনাল্ডোকেও। এই প্রসঙ্গেও ব্রাজিলের বিশ্বজয়ী ফরোয়ার্ডের বক্তব্য, “রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। আর যিনি এই রেকর্ড গড়েছেন তাঁর এই নজির ফুটবল প্রেমীদের কাছে নতুন কোনও চমক নয়।” অবশ্য এই প্রথম নয়, অতীতেও রোনাল্ডো নাজারিওর মুখে শোনা গিয়েছে।

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker