0%

চল্লিশে চালসে নয়, নতুন নজির! ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরেই পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডো

রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে নামছেন। সেই ম্যাচ শুরুর আগেই নতুন নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ‘বয়স্কতম’ হিসাবে বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা করে নিলেন সিআর সেভেন। বুধবার ডিআর কঙ্গোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে পর্তুগাল। যাবতীয় জল্পনা সত্ত্বেও রোনাল্ডোর উপরেই আস্থা রেখেছেন রবার্তো মার্তিনেজ।

এই বিষয়ে আরও খবর

চলতি বিশ্বকাপে একাধিক দলেই রয়েছে চল্লিশোর্ধ তারকারা। দিনদুয়েক আগে একাহাতে স্পেনকে আটকে দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। তাঁর বয়সও চল্লিশের উপরে। তবে বয়স্কতম ফুটবলার হিসাবে নতুন নজির গড়লেন রোনাল্ডো। চলতি বিশ্বকাপের বয়স্কতম ফুটবলার হিসাবে মাঠে নামবেন তিনি। বুধবার তাঁর বয়স হল ৪১ বছর ১৩২ দিন। রোনাল্ডোর থেকে বেশি বয়স্ক কোনও ফুটবলার এবারের বিশ্বকাপে প্রথম একাদশে নামেননি এখনও পর্যন্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

অন্যদিকে, মেগা টুর্নামেন্টে নামার আগেই পর্তুগালের তরফ থেকে জানানো হয়েছিল, প্রয়াত দিয়োগো জোটার স্মৃতি বহন করবে গোটা দল। প্রায় এক বছর আগে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পর্তুগালের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার দিয়োগো জোটা। তাঁর প্রয়াণ সতীর্থরা মেনে নিতে পারেননি। মাত্র ২৮ বছরেই পরলোকে চলে গিয়েছেন। পর্তুগালের এই তারকা ফুটবলার কখনও বিশ্বকাপ খেলতে পারেননি। ২০২২ কাতার বিশ্বকাপে পায়ের চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। ২০২৬ বিশ্বকাপে দলকে মূলপর্বে তুললেও বিশ্বকাপ খেলার স্বপ্ন তাঁর অধরাই থেকে গিয়েছে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

এই বিষয়ে আরও খবর

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker