জুনেই ঢুকছে কিষাণ যোজনার টাকা, আপনি পাবেন তো? স্ট্যাটাস চেক করুন এভাবে

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) টাকা। প্রকল্পের ২৩ তম কিস্তির টাকা ঢুকতে চলেছে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যোজনার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে ২৩ তম কিস্তি দেওয়ার ঘোষণা। আগামী ২০ জুন ২৩ তম কিস্তি প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।
পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) পরবর্তী কিস্তির টাকা
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২০ জুন পশ্চিমবঙ্গে আসছেন মোদী। হুগলির তারকেশ্বর থেকে কিষাণ যোজনার টাকা ছাড়বেন তিনি। প্রায় ৯-১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হবে কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২৩ তম কিস্তির টাকা। আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো এই টাকা? আগেভাগে দেখে নিন স্ট্যাটাস।

এভাবে দেখুন স্ট্যাটাস: আগামী ২০ জুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তা অনলাইনেই চেক করে নিতে পারবেন। এর জন্য প্রথমেই যান অফিশিয়াল পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট pmkisan.gov.in এ। এরপর হোমপেজে Beneficiary Status অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানে আধার নম্বর, মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখুন। এরপর ক্যাপচা দিয়ে Get Data অপশনে ক্লিক করলেই অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেখিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : মাঠে নেমেই ছক্কার ‘অন্নপূর্ণা’র, নম্বর বাড়ল উজি-নিশার, প্রথম পাঁচে বিরাট চমক!
করে রাখুন ই কেওয়াইসি: উল্লেখ্য, eKYC যদি করা না থাকে তবে আটকে যেতে পারে কিষাণ যোজনার (PM Kisan Yojana) টাকা। এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য eKYC বাধ্যতামূলক করেছে সরকার। যারা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। কীভাবে করতে হবে eKYC?
আরও পড়ুন : মোদীর হাত ধরেই ‘জাতে ওঠা’, যোগ দিবসে প্রধানমন্ত্রীর মেনুতে আবার সেই ‘ঝালমুড়ি’!
eKYC করার জন্য কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। বাড়িতে বসেও তা করা সম্ভব। মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত থাকলে অনলাইনে eKYC করা সম্ভব। এর জন্য প্রথমে পিএম কিষাণ (PM Kisan Yojana) এর অফিশিয়াল পোর্টালে যেতে হবে। এরপর eKYC অপশনে ক্লিক করতে হবে। সেখানে আধার নম্বর দিলে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যাচাই করলেই eKYC সম্পূর্ণ হবে।




