0%

জোটের আশা বিশ বাঁও জলে! কংগ্রেসের তোপ বামেদের, নিশানায় সেলিম

বাংলা হান্ট ডেস্ক: এবার কংগ্রেসের পাল্টা আক্রমণ সেলিমকে। বেশ কিছুদিন ধরেই বিধানসভা নির্বাচন (Assembly Election) নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেসকে আক্রমণ শানাচ্ছিলেন মহম্মদ সেলিম। তাই এবার পাল্টা আক্রমণে বিদ্ধ করলো কংগ্রেস। বাম কংগ্রেসের জোট (Congress CPM) নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেল।

বাম কংগ্রেসের (Congress CPM) জোট হবে কি?

বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। কিন্তু জোট হবে কিনা সে নিয়ে এখনো সংশয় রয়েছে। এর মধ্যেই সিপিএম ও কংগ্রেসের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়েছে। সিপিএমের অভিযোগ কংগ্রেস জোটে আগ্রহী না হলে সেটা জানিয়ে দিক আর সেই নিয়েই শুরু বিতর্কের, সেলিমের নিশানায় প্রদেশ কংগ্রেস এবং দিল্লির কংগ্রেস হাইকমান্ডও রয়েছে।

মালদহের সভা থেকে সেলিম মন্তব্য করেছিলেন, তৃণমূল কিভাবে কংগ্রেসকে মই হিসেবে ব্যবহার করে, ক্ষমতায় এসে, কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তিনি আরও বলেন এটা কোনও শাকসবজির বাজার নয় যে কংগ্রেস নেতারা দাঁড়িপাল্লা দিয়ে মাপছেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে একজোটে লড়াই এর আহ্বান জানিয়েছেন তিনি। তার বক্তব্য বাংলাকে বাঁচাতে হলে দিল্লির সিদ্ধান্ত এখানে চলবে না। তৃণমূল বিজেপিকে তাড়াতে সাধারণ মানুষকে একসঙ্গে লড়াই করতে হবে এখানে।

আরও পড়ুন:এত বড় ধোঁকা! এবার বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গেই ‘বিশ্বাসঘাতকতা’ করল BCB

এবার সেলিমের এই অভিযোগের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য পোস্ট করে জানালেন যে কংগ্রেসের সিদ্ধান্ত কংগ্রেস নিজেই নেবে, অন্য কেউ নয়। কারণ কংগ্রেস মানুষের কাছে দায়বদ্ধ। কংগ্রেস যে এবার জোট গড়ায় বিশেষ আগ্রহী নয় তা আগেই বুঝিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

আরও পড়ুন:সর্বকালের রেকর্ড ছুঁল সোনার দাম! প্রজাতন্ত্র দিবসের দিন বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

Will there be a Congress CPM alliance in this assembly election

কিন্তু সেই নিয়ে স্পষ্ট করে না জানানোয়, কংগ্রেসের উপর তোপ দেগেছে বামেরা। কংগ্রেস এবারের সাধারণ নির্বাচনে নিজেদের অবস্থান উল্লেখ না করায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে মনে করছে বাম নেতৃত্ব। অন্যদিকে কংগ্রেস জানিয়েছে, কংগ্রেস নেতৃত্ব সময়মতো তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। রাজনৈতিক বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। তার উপর নির্ভর করছে, জোট হওয়ার সম্ভাবনা। তবে এত বাক-বিতণ্ডার পর অনেকেই মনে করছে জোট হওয়া সম্ভব নয় এবারের বিধানসভা নির্বাচনে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker