0%

Hiraan Chatterjee: ‘বড় ব্লান্ডার…!’ ভুলের মাশুল গুনছেন? বিস্ফোরক মন্তব্য হিরণের প্রাক্তন স্ত্রীর

Hiran Chatterjee marriage: হিরণ চট্টোপাধ্যায় শেষ কিছুদিন ধরে আলোচনায়। তিনি যেভাবে দ্বিতীয় বিয়ে করে সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়েছেন, তাতে নানা প্রশ্ন উঠেছে। প্রথম স্ত্রী অনিন্দিতা তাঁর বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ করেছেন। শুধু তাই নয়, পাল্টা আরও অনেক কিছু বলেছেন তাঁর বর্তমান স্ত্রী হৃতিকা গিরি নিজেও। এমনকি, হিরণের মেয়েও বাবার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন।

অনিন্দিতা নাকি প্রথম থেকেই জানতেন হিরণ এবং হৃতিকার প্রেম প্রসঙ্গে। তাহলে কেন এখন এত প্রশ্ন তুলছেন, সেই দাবিও করেন হৃতিকা। তবে অনিন্দিতার সঙ্গে হিরণের বিয়ে কি সত্যিই ভুল? নাকি আজ এই জায়গায় পৌঁছে এত বছরের দাম্পত্যতে বেশিই অস্বস্তিতে পড়েছেন তিনি? অনিন্দিতার সঙ্গে হিরণের বিয়ে হয় মাত্র ১৮ বছর বয়সে। তিনি নাকি একবার এও জানিয়েছিলেন, বাবা মায়ের সঙ্গে কম, হিরণের সঙ্গে বেশি সময় থেকেছেন।  

Vikrant Massey: ‘আমি ক্ষমা করেছি, কিন্তু ভুলিনি’, পরিচালকের অভব্য আচরণে বিরক্ত বিক্রান্ত

তাঁকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গেল তাঁর নিজের জীবনের বড় ভুলের প্রসঙ্গে। তিনি হাসতে হাসতেই বললেন, “আমার মেয়ে ওর খুব কাছের ছিল। তাহলে ভাব, আমার কাছে ধাক্কাটা কী? অনেক কিছু ছেড়ে এত অল্প বয়সে ওকে বিয়ে করেছিলাম। আজ মনে হয় ভুল করেছি।” যদিও তিনি সাফ জানান এই ভাবনা তাঁর আজ এই ঘটনার পর থেকে নয়, বরং বেশ কিছু সময় আগে থেকেই শুরু হয়েছিল। তিনি আরও বললেন…

Palash Muchchal Controversy: ‘নিজের চোখে দেখেছি, অন্য মহিলার সঙ্গে’, বিয়ের আগেই বিশ্বাসঘাতকতা? পলাশ মুছল আরও অস্বস্তিতে?

“যত ম্যাচিওরিটি এসেছে তখন বুঝেছি। আমার মেয়ে এখন সাইকোলজি নিয়ে পড়াশোনা করে। ও আমায় বলে যে ২২-২৩ বছর না হলে, মানুষের ব্যক্তি স্বত্বা ডেভেলপ করে না। আমি তখন ভাবি, যে সত্যিই আমার তখন কোনও ডেভেলপমেন্ট হয়নি,   বড় সিদ্ধান্ত নিয়েছি। এত বড় ব্লান্ডার। কিন্তু আমি কোনোদিন মা-বাবার কাছে এসব বলিনি।” 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker