0%

টিকিট কাটার সময় এই একটা কাজ করলে, লোয়ার বার্থে সিট পাবেনই পাবেন!

ট্রেনে লোয়ার বার্থে সিট পাবেন কী করে?Image Credit: Qamar Sibtain/IT Group via Getty Images

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার সময় সবাই চান, যাত্রা যেন আরামদায়ক হয়। সঙ্গে যদি কোনও প্রবীণ ব্যক্তি বা ছোট শিশু থাকে, তাহলে অনেকেই লোয়ার বার্থে সিট (Lower Berth Seat) চান। তবে সকলেই তো আর লোয়ার বার্থে সিট পাবেন না। বয়স্ক, মহিলা তাহলে টিকিট কাটার সময় কীভাবে লোয়ার বার্থে সিট পাবেন, সেই ট্রিক জেনে নিন-

ট্রেনে টিকিট কাটার ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে অনেকের টিকিট কাটলে, মিডল বার্থ বা আপার বার্থে সিট হয়েছে। এক্ষেত্রে যাত্রীদেরই টিকিট বুক করার ক্ষেত্রে একটা ছোট্ট ভুল থেকে যায়। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, প্রবীণ নাগরিক ও মহিলা যাত্রীদের জন্য লোয়ার বার্থের একটি নির্দিষ্ট কোটা থাকে। স্লিপার ও এসি কোচের জন্য এই বরাদ্দ বা কোটা আলাদা।

কীভাবে লোয়ার বার্থ পাবেন?

  • যদি কোনও পুরুষ যাত্রীর বয়স ৬০-র ঊর্ধ্বে হয় বা মহিলা যাত্রীর বয়স ৫৮-র বেশি হয়, তাহলে টিকিট বুকিংয়ের সময় সিনিয়র সিটিজেন (Senior Citizen) অপশন বেছে নিতে হবে। এছাড়া ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা যাত্রীরাও টিকিট বুকিংয়ের সময় সিট প্রেফারেন্সে লোয়ার বার্থ বেছে নিতে পারেন।
  • রেলের নিয়ম অনুযায়ী, একটি পিএনআর (PNR) বা টিকিটে সর্বাধিক ১ বা ২ জন প্রবীণ নাগরিকই লোয়ার বার্থের সুবিধা পেতে পারেন।
  • যদি একই টিকিটে ৪-৫ জন প্রবীণ নাগরিকের জন্য টিকিট কাটা হয়, তবে সকলের জন্য লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
  • এরপরও যদি টিকিট বুকিংয়ের সময় সমস্ত লোয়ার বার্থ আগেই ভর্তি হয়ে যায়, তাহলে  লোয়ার সিট পাওয়া যাবে না।
  • গর্ভবতী মহিলাদের জন্য আলাদা কোটা থাকে, সেই কোটা পূর্ণ হয়ে গেলে লোয়ার বার্থে সিট পাওয়া যাবে না।
  • যদি কোনও কারণে কেউ টিকিট বাতিল করেন, তাহলে সিস্টেম থেকে নিজে থেকেই লোয়ার বার্থে সিট অ্যালট বা বরাদ্দ করে দেওয়া হয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker