0%

টি-২০ ক্রিকেটে প্রথমবার! ইডেনে নাইটদের ম্যাচে বিরল বিশ্বরেকর্ড

শনিবার পর্যন্ত ১৬ হাজার ৭৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। এতগুলো ম্যাচে কখনও এমন নজির হয়নি। কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচ বিরল নজির গড়ল। শনিবার ইডেন গার্ডেন্সে দেখা গেল এমন এক ঘটনা, যা এর আগে আর কখনও ঘটেনি। কী সেই দুর্লভ নজির।  

এই বিষয়ে আরও খবর

এই ম্যাচে দুই দলের মোট ছ’জন ব্যাটার অর্ধশতরান করেন। যা টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ফিন অ্যালেন (৯৩), অঙ্গকৃষ রঘুবংশী (অপরাজিত ৮২) এবং ক্যামেরন গ্রিন (অপরাজিত ৫২)। জবাবে গুজরাতের হয়ে অর্ধশতরান করেন সাই সুদর্শন (অপরাজিত ৫৩), শুভমন গিল (৮৫) এবং জস বাটলার (৫৭)।

এছাড়াও এই ম্যাচে ব্যক্তিগত একটি বড় রেকর্ড গড়েছেন সাই সুদর্শন। তিনি মাত্র ৭৮টি ইনিংসে ৩০০০ টি-টোয়েন্টি রান পূর্ণ করে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল শন মার্শ-এর দখলে, যিনি ৮৫ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত মোট ১৬,৭৭৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র এই একটি ম্যাচেই ছ’জন ব্যাটার হাফসেঞ্চুরি হাঁকালেন করেছেন। এর মধ্যে ১৬,১২৪টি ম্যাচে ফলাফল হয়েছে, ২৩১টি ম্যাচ টাই হয়েছে এবং ৪২১টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। সব মিলিয়ে, এই ম্যাচ শুধু আইপিএল নয়, গোটা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেই একটি অনন্য মাইলফলক হয়ে রইল।

ইডেনে গুজরাট টাইটান্সকে ২৯ হারিয়ে প্লেঅফের আশা জাগিয়ে রেখেছে নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ফিন অ্যালেন ও বিধ্বংসী অঙ্গকৃষ রঘুবংশীর ইনিংসে ভর করে ২৪৭ রান তোলে কেকেআর। জবাবে শুভমান গিলদের ইনিংস থেমে যায় ২১৮ রানে। যথেষ্ট লড়াই দিলেও শেষরক্ষা হল না গুজরাটের। বোলাররা দেদার রান বিলোলেন ঠিকই, তবে গুরুত্বপূর্ণ দু’টি পয়েন্ট ঘরে তুলে নিলেন অজিঙ্ক রাহানেরা। ১২ ম্যাচে কেকেআরের পয়েন্ট দাঁড়াল ১১। সপ্তম স্থানে উঠে এসে প্লেঅফের লড়াইয়ে বেঁচে রইল নাইটরা।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker