0%

ডাচ রাজকুমারীকে খুনের ভয়ংকর ‘নাৎসি’ ষড়যন্ত্র! গ্রেপ্তার যুবক, রয়েছে ‘মোসাদ’-যোগ?

নেদারল্যান্ডসের রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়া (২২) এবং তাঁর বোন আলেক্সিয়াকে (২০) খুনের ষড়যন্ত্র! তবে তা ভেস্তে দিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

তদন্তকারীদের একটি সূত্রের খবর, গত ফেব্রুয়ারি মাসে দ্য হেগ শহর থেকে ৩৩ বছর বয়সি ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু কী কারণে তিনি এই ষড়যন্ত্র করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। আগামী সোমবার তাঁকে আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। অভিযুক্তের কাছ থেকে দু’টি কুঠার উদ্ধার হয়েছে। সেগুলিতে নাৎসি স্লোগান ‘সিগ হিল’ খোদাই করা ছিল। শুধু তা-ই নয়, ধারাল অস্ত্র দু’টিতে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের নামও খোদাই করা ছিল বলে সূত্রের খবর। তবে এই ঘটনার সঙ্গে সত্যি সত্যি মোসাদ-যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। অন্যদিকে, অভিযুক্তের কাছ থেকে হাতে লেখা একটি নোটও উদ্ধার হয়েছে। সেখানে নেদারল্যান্ডসের দুই রাজকুমারী নাম লেখা ছিল। সঙ্গে লেখা ছিল আরও একটি শব্দ। তা হল ‘রক্তস্নাত’। ডাচ আইনের কারণে অভিযুক্তের নাম পরিচয় কিছুই প্রকাশ্য়ে আনা হয়নি।

আরও পড়ুন:

উল্লেখ্য, এর আগেও রাজকুমারী আমালিয়ার উপর হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। একদল মাদক কারবারিরা তাকে অপরহরণের চেষ্টাও করেন। কিন্তু সেই ষড়যন্ত্রও ভেস্তে দেয় পুলিশ। এরপর ২০২০ সালে তাকে ধর্ষণেরও হুমকি দেন এক যুবক। এই পরিস্থিতিতে রাজকুমারীকে আমস্টারডামের ছাত্রাবাস ছাড়তে হয়। তারপর থেকে দ্য হেগ শহরে কড়া নিরাপত্তার মধ্যেই সে বসবাস করে। তার মধ্যেই দুই রাজকুমারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker