0%

তৃণমূলের আমলে আবগারি দফতরের নেওয়া সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন মদ বিক্রেতারা! উঠল দুর্নীতির অভিযোগ

সবদিক নিউজ: ইতিমধ্যেই রাজ্যে (West Bengal) হয়েছে পালাবদল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত রায়ে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল সরকারের অবসান ঘটেছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। এই আবহে পূর্বের সরকারের গৃহীত একাধিক সিদ্ধান্ত এখন রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেগুলির মাধ্যমে প্রত্যক্ষ দুর্নীতির প্রমাণও মিলছে। বর্তমান প্রতিবেদনে ঠিক সেইরকমই প্রসঙ্গ আমরা উপস্থাপিত করতে চলেছি।

প্রভাবিত হচ্ছেন রাজ্যের (West Bengal) মদ বিক্রেতারা:

মূলত, ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতরের নেওয়া একটি সিদ্ধান্তের জেরে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন মদ বিক্রেতারা। পাশাপাশি, তাঁরা ইতিমধ্যেই বিষয়টির পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন। জানিয়ে রাখি যে, ২০২১-এ আবগারি দফতর ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন তথা Bevco পরিচালিত পণ্যের ডিস্ট্রিবিউশন থেকে দায়িত্ব প্রাইভেট ডিস্ট্রিবিউটরদের হাতে তুলে দেয়। যার ফলে Bevco-র কাছ থেকে সামগ্রিক পরিষেবা ম্যানুফ্যাকচারার- ডিস্ট্রিবিউটার-রিটেইলার মডেলে পরিচালিত হতে থাকে। আর এইখানেই ঘটে বিপত্তি।

Liquor sellers in West Bengal are being affected.

ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, প্রাইভেট ডিস্ট্রিবিউটারদের আগমনের ফলে সামগ্রিক মডেলটি প্রভাবিত হয়েছে। যেগুলির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি কারণ তাঁরা উপস্থাপিত করেছেন। প্রথমত, পূর্বের নিয়ম অনুযায়ী রিটেইলাররা Bevco-র মাধ্যমে সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে পণ্য পেয়ে যেতেন। কিন্তু, মাঝখানে ডিস্ট্রিবিউটার আসার ফলে সেক্ষেত্রে পণ্য পরিবহণের খরচ বহুগুণ বৃদ্ধি পায়।

 সারারাত যুদ্ধের সাইরেন, বাড়ির বাইরে মিসাইল! ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়লেন ইউক্রেনের এই খেলোয়াড়

এছাড়াও, কিছু কিছু ক্ষেত্রে কোনও নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের মজুত থাকলেও ডিস্ট্রিবিউটাররা জোর করে খুচরো মদ ব্যবসায়ীদের অন্য ব্যান্ডের মদ কেনার ক্ষেত্রে বাধ্য করছে বলেও অভিযোগ সামনে আসছে। অন্যদিকে, প্রস্তুতকারী সংস্থা থেকে দোকানে দোকানে মদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রাইভেট ডিস্ট্রিবিউটাররা ডেলিভারির বিষয়টিতেও নিজেদের একচ্ছত্র অধিকার বজায় রেখে দাম বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশ।

 চিন্তা বাড়াচ্ছে এল নিনো! আবহাওয়া ও কৃষিকাজ পর্যবেক্ষণের জন্য অ্যাকশন প্ল্যান তৈরি কেন্দ্রের

অর্থাৎ, সামগ্রিকভাবে তৎকালীন তৃণমূল সরকারের আমলে আবগারি দফতরের ডিস্ট্রিবিউটরদের ‘মিডলম্যান’ হিসাবে নিযুক্ত করার বিষয়টি যে আদতে ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন করেছে সেই বিষয়টিই ক্রমাগত স্পষ্ট হয়েছে। যার ফলে দাম বৃদ্ধির পাশাপাশি ব্যবসাও প্রভাবিত হচ্ছে বলে মনে করছেন খুচরো মদ বিক্রেতারা। এমতাবস্থায়, নতুন সরকারের কাছে তাঁরা এই বিষয়টি নজরে এনে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় সেই আর্জি জানাচ্ছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker