0%

দরকার নেই ড্রাইভারের, লন্ডনের মতোই এবার ভারতেও সাঁ সাঁ করে ছুটবে পড ট্যাক্সি! কোন শহরে প্রথম চালু হচ্ছে?

মুম্বই: শহরের বুক চিরে ছুটবে ট্যাক্সি, তবে গাড়িতে থাকবে না কোনও চালক। যাত্রীরা উঠে বসবেন আর হুশ করে পৌঁছে যাবেন গন্তব্যে। বাণিজ্যনগরীর পরিবহন ব্যবস্থায় আসতে চলেছে আমূল বদল। ব্যস্ততম শহরে এবার চালু হতে চলেছে পড ট্যাক্সি। কী এই পড ট্যাক্সি (Pod Taxi)? কেমনই বা খরচ এর?

লন্ডন, দুবাইয়ের মতো এবার মুম্বইতে শীঘ্রই চালু হতে চলেছে পড ট্যাক্সি। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্রথম পড ট্যাক্সি প্রজেক্ট শুরু হতে চলেছে। এরপরে শহরের বাকি অংশেও তা চালু হবে। ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা বলা হচ্ছে একে। মুম্বই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথারিটি (MMRDA)-র অধীনে এই প্রজেক্টের কাজ শুরু হবে।

পড ট্যাক্সি কী?

পার্সোনাল র‌্যাপিড ট্রানজিট (PRT) বা অটোমেটেড র‌্যাপিড ট্রানজিট সিস্টেমই হল পড ট্যাক্সি। ছোট এই গাড়ি সম্পূর্ণ চালকবিহীন। মূলত স্বল্প দূরত্বের জন্য এই পড ট্যাক্সি ডিজাইন করা। কম সময়ে যাতায়াতের জন্য  এটা সেরা অপশন। ট্রেন বা মেট্রোর মতো নির্দিষ্ট ট্র্যাকে চলে পড ট্যাক্সি। বাস, ট্রেনের মতোই একাধিক স্টপেজে দাঁড়িয়ে চলে পড ট্যাক্সি। সাধারণত মাটি থেকে ৫ থেকে ১০ মিটার উপরে চলে পড ট্যাক্সি।

পড ট্যাক্সির রুট-

দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের মতো ব্যস্ত শহরে যেখানে যানজটের সমস্যা চরম, সেখানে পড ট্যাক্সি অনেকটাই স্বস্তি দেবে। অটো, বাসের উপরে নির্ভরশীলতা অনেকটাই কমবে। প্রাথমিকভাবে ৩.৩৬ কিলোমিটার দূরত্ব পার করবে এই পড ট্যাক্সি। কুর্লা থেকে বান্দ্রা ইস্ট পর্যন্ত চলবে।

দ্বিতীয় ধাপে ৮.৮৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব পার করবে পড ট্যাক্সি, ২২টি স্টেশনের উপর দিয়ে চলবে পড ট্যাক্সি। ১০১৭ কোটি টাকা খরচ হবে এই প্রজেক্টে।

কেমনভাবে চলবে পড ট্যাক্সি-

  • সম্পূর্ণ চালকবিহীন হবে পড ট্য়াক্সি। 
  • ব্যাটারি চালিত ও এআই পরিচালিত হবে পড ট্যাক্সি। 
  • প্রতিটি পডে ৬টি করে সিট থাকবে।
  • ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটবে এই পড ট্যাক্সি।
  • প্রতি ১৫ সেকেন্ড পরপরই পড ট্যাক্সি চলবে। 
  • যাত্রীরা যে স্টেশন সিলেক্ট করবেন, সেই স্টেশনেই দাঁড়াবে পড ট্যাক্সি। 
  • পড ট্যাক্সির ভাড়া-
  • তথ্য অনুযায়ী, প্রতি কিলোমিটারে ২১ টাকা করে ভাড়া হবে পড ট্য়াক্সির। পরে অফিসিয়াল নোটিস দেওয়া হবে।
  • যাত্রীদের চাহিদা অনুযায়ী, প্রতি বছরে ৪ শতাংশ করে ভাড়া বাড়তে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker