0%

দশম পাশেই সরকারি হাসপাতালে চাকরি! লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হচ্ছে নিয়োগ

বাংলা হান্ট ডেস্ক : সরকারি চাকরির খোঁজ করলে, আপনাদের জন্য বড় সুযোগ। কলকাতার অন্যতম সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান (Government Hospital) IPGMER-তে একটি বিশেষ প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগের বিশেষত্ব হল উচ্চশিক্ষা ছাড়াই আবেদন করা যাবে। এমনকি প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষায় বসতে হবে না।

সরকারি হাসপাতালে (Government Hospital) চাকরি

হাসপাতালের কম্প্রিহেনসিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারে দুটি আলাদা দায়িত্বে কর্মী নেওয়া হবে। একটি পদ ল্যাকটেশন সাপোর্ট স্টাফ এবং অপরটি ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড। বেতন কাঠামোর দিক থেকে ল্যাকটেশন সাপোর্ট স্টাফ পদটি তুলনামূলক বেশি সুবিধাজনক। এই পদের জন্য নির্বাচিত ব্যক্তিকে মাসে ২২ হাজার টাকা দেওয়া হবে। অন্যদিকে ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড হিসেবে কাজ করলে প্রতি মাসে ৭ হাজার ২৬০ টাকা পারিশ্রমিক মিলবে। যোগ্যতার ক্ষেত্রেও দুই পদের শর্ত আলাদা। ল্যাকটেশন সাপোর্ট স্টাফ হতে হলে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা GNM প্রশিক্ষণ সম্পূর্ণ করা আবশ্যক।

এছাড়া মাতৃত্বকালীন বিভাগ বা শিশু চিকিৎসা সংক্রান্ত ইউনিটে কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অনেকটাই সহজ। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও বোঝার দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা সংক্রান্ত কোনও বাধ্যতামূলক শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ২৩ জুন সকাল সাড়ে ১১টায় IPGMER-এর নিওনেটোলজি বিভাগে এই সাক্ষাৎকার শুরু হবে।

Government hospital jobs are available through direct interviews

আরও পড়ুন :তৃণমূলের আমলে আবগারি দফতরের নেওয়া সিদ্ধান্তে ক্ষতির সম্মুখীন মদ বিক্রেতারা! উঠল দুর্নীতির অভিযোগ

আবেদনকারীদের প্রয়োজনীয় শিক্ষাগত ও পরিচয়পত্র সংক্রান্ত নথি সঙ্গে নিয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে। নিয়োগের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি বা সরকারি ওয়েবসাইট
দেখতে হবে। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হাতছাড়া করতে না চাইলে যোগ্য প্রার্থীদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা উচিত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker