0%

দাবদাহে মানবসেবার নজির, রামরাজাতলায় জলসত্র কর্মসূচিতে সাঁত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠী

গ্রীষ্মের দাবদাহে যখন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, তখন মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সাঁত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠী। মঙ্গলবার, ৯ জুন হাওড়ার ব্যস্ত রামরাজাতলা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত হল জলসত্র সেবাব্রত।

বেলুড় মঠের সেবার আদর্শে উদ্বুদ্ধ এই সংগঠনের সদস্যরা সকাল থেকেই পথচলতি মানুষ, শ্রমজীবী, যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে পানীয় জল বিতরণ করেন। প্রচণ্ড গরমে এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হয়।

– বিজ্ঞাপন –

সংগঠনের সদস্যদের মতে, মানবকল্যাণের উদ্দেশ্যেই তাঁদের এই প্রয়াস। শুধু গ্রীষ্মকালের জলসত্র নয়, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সাঁত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠী।

এদিনের কর্মসূচিতে বহু ভক্ত, স্বেচ্ছাসেবী এবং সমাজসেবামনস্ক মানুষ অংশ নেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় জলসত্র সেবাব্রত। স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা ছড়িয়ে দেয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker