0%

দেওয়া হত এককালীন ২৫০০০ টাকা, রূপশ্রী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ আর্থিকভাবে দুর্বল তরুণীদের বিয়েতে সাহায্য করার জন্য রূপশ্রী (Rupasree Prakalpa) চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

রূপশ্রী প্রকল্প কী চালু থাকবে? Government of West Bengal

২০১৮ সাল থেকে ‘রূপশ্রী’ প্রকল্প শুরু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকত রাজ্য সরকার (Government of West Bengal)। এবার রাজ্যে পালাবদল হয়েছে। দেড় দশক পর তৃণমূল জমানা শেষে বিজেপি ক্ষমতায় এসেছে। নতুন সরকার আসতেই এই সামাজিক প্রকল্পের ভবিষ্যত নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল উপভোক্তাদের মধ্যে।

ভোটের আগে পর্যন্ত রূপশ্রীতে বহু আবেদন জমা পড়েছে। বহু আবেদনের ‘ভেরিফিকেশন’ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। রিপোর্টও জমা পড়েছে। কিন্তু টাকা ছাড়ার বিষয়ে কোনো নির্দেশিকা আসছিল না। তবে বৃহস্পতিবার অভ্যন্তরীণ গ্রুপে এই সামাজিক প্রকল্প চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, রাজ্য সরকারি এই প্রকল্পে নতুন করে আবেদনও করার কথা বলা হয়েছে। সেই খবরে অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন অনেকই। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানিয়ে দিয়েছিলেন, “কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না।” মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না। তবে প্রতিক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে।” সেই রকমই এই প্রকল্পও চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ এল।

রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের খুঁটিনাটি | Rupashree Prakalpa

রাজ্য সরকারের এই প্রকল্প মূলত মেয়েদের বিয়ের জন্য। যাদের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। একাধিক শর্ত পূরণ করলে তবেই প্রকল্পের সুবিধা মিলবে। পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার কম হলে তবেই মেলে এই আর্থিক সাহায্য। আবেদনের জন্য মেয়ের বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। কেবলমাত্র অবিবাহিতা মেয়ে প্রথম বিয়ের জন্যই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই আবেদন গ্রহণ করা হবে না। পাত্রীর ১৮ আর পাত্রের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর। আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত ৫ বছর বাংলায় বসবাস করতে হবে, অথবা তার বাবা-মাকে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

government Schemes

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী কান্নাকাটি করছেন..’, শুভেন্দুর আপ্ত সহায়কের মৃত্যুতে বড় দাবি চন্দ্রনাথের মায়ের

আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

১) পারিবারিক আয়ের প্রমাণপত্র

২) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র (জন্মের শংসাপত্র বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা সমতুল নথি), পাত্রের বয়সের প্রমাণপত্র

৩) আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে স্বঘোষণা পত্র।

৪) আবেদনকারীর রঙিন পাশপোর্ট সাইজ ফটো, পাত্রের রঙিন পাশপোর্ট সাইজ ফটো

৫) প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র

৬) ব্যাঙ্ক পাশবইয়ের কপি ( আই এফ এস কোড, এম সি আই কোড ইত্যাদি প্রয়োজনীয় নথি )

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker