0%

‘পচা শামুকে পা কেটে ফেললেন!’ রাজ্যসভায় কোয়েল, ভক্তদের ক্ষোভে উত্তাল নেটদুনিয়া

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের ৩৭টি আসনে ভোট হবে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি আসন। এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। কিন্তু যেই নামটি সামনে এল, তা অনেকের কাছেই ছিল একেবারে অপ্রত্যাশিত। শোনা যাচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) এবার নির্বাচনে প্রার্থী হবেন।

রাজ্যসভার সাংসদ হওয়ার পথে কোয়েল মল্লিক (Koel Mallick)

সকলকে চমকে দিয়ে কোয়েল মল্লিক-কে (Koel Mallick) রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। টলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত নায়িকা তিনি। প্রায় ২২ বছরের কেরিয়ার। এই দীর্ঘ সময়ে বিতর্ক এড়িয়েই কাজ করে গিয়েছেন। রাজনীতির রঙও কখনও গায়ে মাখেননি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর স্নেহধন্যা বলেই পরিচিত। তাঁর একাধিক সহকর্মী লোকসভা বা বিধানসভা নির্বাচনে লড়েছেন। কেউ জিতেছেন, কেউ হেরেছেন। কিন্তু কোয়েল সরাসরি ভোটের ময়দানে নামেননি। এবারও ভোটে না লড়েই কার্যত রাজ্যসভার সাংসদ হওয়ার পথে তিনি।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

তৃণমূলের নমিনেশন তালিকায় কোয়েলের (Koel Mallick) নাম প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল প্রতিক্রিয়া। অনেক ভক্তই হতাশা প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “আপনার প্রতি অনেক শ্রদ্ধা ছিল… ঘেন্না লাগছে।” আরেকজনের মন্তব্য, “আপনাকে সবাই শ্রদ্ধা করত, সেই জায়গাটা এবার হারিয়ে যাবে।” কেউ আবার লিখেছেন, “আজ থেকে তোমার মুভি দেখব না।”তবে সবাই যে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন, তা নয়। অনেকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন নায়িকাকে।

কিছুদিন আগে উন্নয়নের কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন রঞ্জিত মল্লিক-এর বাড়িতে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল রাজনীতিতে কি আসছেন রঞ্জিত বা কোয়েল? যদিও তখন কোনও স্পষ্ট উত্তর মেলেনি। ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক ছিলেন কোয়েলের (Koel Mallick) স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে। মনোনয়ন জমা দিতে গিয়ে মমতা নিজেই তাঁকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ‘অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী’ বলে। সেই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল।

আরও পড়ুনঃ যৌন হেনস্থার অভিযোগ! আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে দায়ের মামলা

এতদিন দুই সন্তানের দায়িত্ব, সংসার এবং নিজের অভিনয়জীবন সামলে এসেছেন কোয়েল (Koel Mallick)। এবার নতুন দায়িত্ব রাজ্যসভার সাংসদ হিসেবে। সমালোচনা যেমন আছে, তেমনই রয়েছে শুভেচ্ছা ও প্রত্যাশাও। রাজনৈতিক ময়দানে সরাসরি না নামলেও, এবার রাজনীতির সঙ্গে তাঁর নাম জড়িয়ে গেল একেবারে অন্য মাত্রায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker