0%

‘পাকিস্তান জিন্দাবাদ’, একথা বলতে গলা কাঁপল না আয়ুষ্মানের?

 একসঙ্গে পরপর দু’টি ছবি নিয়ে বড় পর্দায় ফিরছেন আয়ুষ্মান খুরানা। ‘উড়তা তীর’ এবং ‘ইয়ে প্রেম মোল লিয়া’- দুই ছবিতেই তাঁকে দেখা যাবে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে। বুধবার ‘উড়তা তীর’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছবির বিষয়বস্তু, চরিত্র এবং সহ-অভিনেতা সারা আলি খানের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে কথা বললেন আয়ুষ্মান। ছবিতে তাঁকে দেখা যাবে বিলাল আহমেদ নামে এক পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে, যে আচমকাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এরপর নিজের পরিচয় ভুলে গিয়ে সে বিশ্বাস করতে শুরু করে যে সে একজন ভারতীয়। এই পরিচয়-সংকট থেকেই তৈরি হয়েছে ছবির মূল হাস্যরস।

ক্যানসারকে হারিয়ে পাইলটের প্রশিক্ষণ, এবার নেপালি ছবিতে নায়িকা সাহারা! গর্বে চোখে জল বাবা বিবেকের

ছবির ট্রেলারে আয়ুষ্মানের চরিত্রকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে শোনা গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একজন ভারতীয় অভিনেতা হিসেবে এমন সংলাপ বলার সময় তাঁর কোনও অস্বস্তি হয়েছিল কি না। সেই প্রসঙ্গে আয়ুষ্মান স্পষ্ট করে জানান, অভিনেতা হিসেবে তিনি চরিত্র এবং চিত্রনাট্যের প্রয়োজনকেই গুরুত্ব দিয়েছেন। তাঁর কথায়, ‘এটা তো চিত্রনাট্যেরই অংশ। একজন অভিনেতা হিসেবে আপনি সব ধরনের চরিত্রে অভিনয় করতে প্রস্তুত থাকেন। প্রায় সব স্পাই ছবিতেই এমন বিষয় থাকে। তবে এই ছবির পার্থক্য হল, এটি স্পাই কমেডি। একই সঙ্গে দেশাত্মবোধক কমেডি এবং একেবারে অন্য ধরনের ঘরানার মিশেল। আমি সবসময় প্রথমে চিত্রনাট্য দেখি। চিত্রনাট্য আমার কাছে যা দাবি করে, আমি সেটাই করার চেষ্টা করি।’

আয়ুষ্মানের কথায়, ‘উড়তা তীর’-এর গল্প এবং চিত্রনাট্য তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। তিনি আরও বলেন, ‘আমি পরিচালকের অভিনেতা। পরিচালক যে ভাবে চরিত্রটিকে দেখতে চেয়েছেন, সেই ভাবেই সেটিকে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। আকাশ অসাধারণ একটি চিত্রনাট্য লিখেছে।’ এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন লেখক আকাশ এ কৌশিক।

সুনীতাকে নো-পাত্তা, একই দিনে লালবাগ গণপতি দর্শনে ‘প্রেমিকা’ কোমলকে সঙ্গ দিলেন গোবিন্দা?

ছবিতে আয়ুষ্মানের বিপরীতে রয়েছেন সারা আলি খান। মজার বিষয়, ‘উড়তা তীর’-এর শুটিং হয়েছিল ‘পতি পত্নী অউর উওহ দো’-র আগেই। একই অভিনেতার সঙ্গে দুই ছবিতে একেবারে আলাদা সমীকরণে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা বলেন, ‘একই অভিনেতার সঙ্গে কাজ করেও যখন সম্পূর্ণ আলাদা রসায়ন তৈরি করা যায়, তখন একজন অভিনেতা হিসেবে খুব ভালো লাগে। এই ছবিতে আমি ওঁর স্ত্রী, আর অন্য ছবিতে আমাদের সম্পর্ক একেবারেই অন্যরকম। এত অল্প সময়ের ব্যবধানে একই অভিনেতার সঙ্গে এমন ভিন্ন সমীকরণ তৈরি করা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’

ঘোড়ার টাস্কে সৃজলা আহত, তুমুল বিতর্কের মাঝে নন্দিনীর পাশে টিম, ‘ভুল হয়েছে, ইচ্ছাকৃত নয়’

আয়ুষ্মানও সারার প্রশংসা করে বলেন, ‘সারার সঙ্গে কাজ করা সবসময়ই দারুণ। সেটে ও খুব সুন্দর এনার্জি নিয়ে আসে।’ ধর্মা প্রোডাকশনস ও শিখ্যা এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিতে রয়েছেন আলি খান, প্রয়াত অভিনেতা মুকুল দেব, গুলশন গ্রোভার, রাম কাপুর, রঘুবীর যাদব, সুপ্রিয়া পিলগাঁওকর, স্মিতা তাম্বে, ব্রিজেন্দ্র কালা ও সন্দীপ আনন্দ। আগামী ৯ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ‘উড়তা তীর’-এর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker