0%

পুরী সৈকতে আঁকা হলো বিজয়ের রাজনৈতিক ইতিহাস

চলচ্চিত্র জগতের সুপারস্টার থেকে রাজনৈতিক নেতৃত্বের শীর্ষে। এই অভাবনীয় যাত্রাপথের আরেকটি মাইলফলক স্পর্শ করলেন সি. জোসেফ বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে নিজের অবস্থানকে আরও দৃঢ় করে তিনি আজ (১০ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। 

দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া তারকা হিসেবে পরিচিত থাকলেও, রাজনীতির ময়দানে তাঁর উত্থান ছিল ধাপে ধাপে গড়া। বিজয় তাঁর দল তামিলগা ভেত্রি কাজাগামকে নেতৃত্ব দিয়ে বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয় এনে দিয়েছেন। যদিও এককভাবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনে পৌঁছানো সম্ভব হয়নি, তবুও জোট গড়ে সরকার গঠনের পথে এগিয়েছেন তিনি। কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং আইইউএমএল-এর সমর্থন তাঁর রাজনৈতিক কৌশল ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।

বিজয়ের এই সাফল্য শুধু একটি নির্বাচনী জয় নয়, বরং এক বৃহত্তর সামাজিক প্রভাবের প্রতিফলন। সিনেমার পর্দায় ন্যায় ও সংগ্রামের যে চিত্র তিনি বারবার ফুটিয়ে তুলেছেন, বাস্তব রাজনৈতিক ক্ষেত্রেও সেই ভাবমূর্তিই তাঁকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তাঁর বক্তৃতা, জনসংযোগ এবং সামাজিক ইস্যুতে অবস্থান। সব মিলিয়ে তিনি দ্রুতই জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

আরও পড়ুন: ৩৭তম জন্মদিনে রশ্মিকাকে পাশে নিয়ে শুভেচ্ছায় ভাসলেন বিজয়

এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতেই ওড়িশার পুরী সমুদ্রসৈকতে প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক তৈরি করেছেন এক অনন্য ভাস্কর্য। সেই শিল্পকর্মে ফুটে উঠেছে বিজয়ের রাজনৈতিক জয় এবং তাঁর নেতৃত্বের প্রতীকী রূপ, যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন: রঙেই বার্তা! গেরুয়া শাড়িতে ব্রিগেড কাঁপালেন পায়েল

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker