0%

ফুটবলাররা যেন জঙ্গি, ম্যাচ দেখতে পকেট ফাঁকা! আমেরিকায় বিশ্বকাপ আর বিতর্ক যেন সমার্থক

মার্কিন মুলুকে বিশ্বকাপ। দায়িত্বে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই ট্রাম্পের খামখেয়ালিপনা গোটা বিশ্বে সুপ্রসিদ্ধ। ইনফান্তিনোও কম বিতর্কিত নন। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ শুরুর আগেই নানাবিধ বিতর্কে জর্জরিত মেগা টুর্নামেন্ট।

এই বিষয়ে আরও খবর

বিতর্কের শুরুটা অবশ্যই ইরান- আমেরিকার যুদ্ধ পরিস্থিতিতে। একটা সময় ইরানকে বিশ্বকাপ খেলতে দেওয়া হবে কিনা সেটা নিয়েই সংশয় ছিল। পরে ইরানকে খেলার অনুমতি দিলেও ভিসা পাননি বহু সাপোর্ট স্টাফ। এমনকী ভিসা দেওয়া হয়নি ইরান ফুটবল কর্তাদেরও। ফুটবলারদেরও মাত্র ২৪ ঘণ্টার ভিসা দেওয়া হয়েছে। ম্যাচের দিন সকালে আমেরিকায় গিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের ফিরতে হবে মেক্সিকোতে। এমনকী রাতারাতি টিকিট বাতিল হয়েছে ইরান সমর্থকদেরও।

বিশ্বকাপে বিতর্কের আর এক কারণ টিকিটের অগ্নিমূল্য। বিশ্বকাপের টিকিটের দাম আকাশছোঁয়া। প্রথম সারির টিকিটের দাম প্রায় ১০ লক্ষ। তৃতীয় সারির ম্যাচ দেখতেও খরচ ৫ লক্ষ।

ট্রাম্পের ভিসা বিতর্ক অবশ্য শুধু ইরানে সীমাবদ্ধ নয়। ভিসা নীতির জন্য সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানকে বিশ্বকাপে খেলানোর সুযোগ দেয়নি মার্কিন প্রশাসন। শুধু তাই নয়, সেনেগাল-উজবেকিস্তান ফুটবলাদের সঙ্গেও ‘জঙ্গি’র মতো আচরণ করা হয়েছে। তাঁদের রীতিমতো জঙ্গিদের কায়দায় তল্লাশি করা হয়। আনা হয় পুলিশ কুকুরও। ইরাকের ফুটবলার আয়মেন হুসেঙ্কে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা নিয়েও বিতর্ক হয়েছে। ফুটবলার ও সমর্থকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। মেসি-সহ আর্জেন্টিনা ফুটবলারদের পাসপোর্টের তথ্য ‘লিক’ হয়েছে। সমস্যা হল বহু ক্ষেত্রেই নিষ্ক্রিয় ফিফা।

বিশ্বকাপে বিতর্কের আর এক কারণ টিকিটের অগ্নিমূল্য। বিশ্বকাপের টিকিটের দাম আকাশছোঁয়া। প্রথম সারির টিকিটের দাম প্রায় ১০ লক্ষ। তৃতীয় সারির ম্যাচ দেখতেও খরচ ৫ লক্ষ। সঙ্গে বিপুল যাতায়াত খরচ ও হোটেলের ভাড়া। যা পরিস্থিতি তাতে একবার বিশ্বকাপ দেখতে গেলে সর্বস্বান্ত হতে হবে ফুটবলপ্রেমীদের। টিকিট মূল্য নিয়ে তদন্তও শুরু করেছে মার্কিন আইন বিভাগ। এর বাইরে মানবাধিকার প্রশ্নও উঠছে। বহু মানবাধিকার সংস্থার হুঁশিয়ারি, বিশ্বকাপের মধ্যে বাড়তে পারে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ বিবাদ। পরিবেশ নিয়েও উদ্বেগের খবর শোনা গিয়েছে। তবে ট্রাম্প বা ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো কেউই এসব বিতর্কে পাত্তা দিতে রাজি নন। তাঁদের সাফ কথা, এটাই সর্বকালের শ্রেষ্ঠ বিশ্বকাপ হতে চলেছে। 

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker