বাড়ি চলে যান! প্লেঅফে উঠে ‘হুইসল’ বাজিয়ে চিপকের চেন্নাই সমর্থকের খোঁচা ঈশানের

চেন্নাই সুপার কিংসকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে প্লেঅফে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ঈশান কিষান। তারপর চেন্নাইকে খোঁচা দেওয়ার সুযোগও ছাড়লেন না ঈশান। সিএসকে সমর্থকরা ‘হুইসল’ বাজিয়ে দলকে উজ্জীবিত করেন। ঠিক সেভাবেই তাঁদের বাড়ির ঠিকানা দেখিয়ে দিলেন সানরাইজার্স তারকা।
এই বিষয়ে আরও খবর
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের সম্ভাবনা কার্যত শেষ। সোমবার ঘরের মাঠে তারা খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেখানে লড়াই করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে ইয়েলো আর্মিকে। প্লেঅফে যোগ্যতা অর্জন করেছে সানরাইজার্স। ঈশান কিষানের ঈর্ষণীয় ফর্মের কাছে কুপোকাত হলেন বিপক্ষ বোলাররা। জয়ের দোরগাড়ায় পৌঁছে ৭০ রানের মূল্যবান ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
তারপর সেলিব্রেশনে বিপক্ষকে ‘খোঁচা’ দিতে ছাড়লেন না। ম্যাচের পর সিএসকে সমর্থকদের দেখিয়ে মুখে হাত দিয়ে ‘হুইসল’ বাজানোর ভঙ্গি করেন। চেন্নাইয়ের ম্যাচ থাকলে চিপকে ভক্তরা সর্বক্ষণ বাঁশি বাজাতে থাকেন। এটাই তাদের সমর্থন জোগানোর ‘ভাষা’। আর সেটাকেই কটাক্ষ করলেন ঈশান। তারপর হাত নেড়ে সবাইকে বাড়ি চলে যেতে বলেন। অর্থাৎ আপনাদের প্লেঅফের আশা প্রায় শেষ। এবার বাড়ি চলে যান। তার সঙ্গে আঙুল দিয়ে যে ভঙ্গিটি করেন, তার অর্থ আপনাদের চিপকের দুর্গ দখল করে নিলাম।
Ishan Kishan be like: Anni muskuni intiki ***geyandi ani antunaduu😂 pic.twitter.com/W6AIQKyqap
— strawberry (@ndukuchepali) May 18, 2026
এখানেই শেষ নয়। পরে ইনস্টাগ্রামে নিজের ও দলের ছবি দেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘হুইসলের থেকেও বেশি জোরাল হল ব্যাটের আওয়াজ। প্লেঅফে উঠে গেলাম।’ অর্থাৎ ব্যাটের শব্দ দিয়ে ‘হুইসলে’র আওয়াজ চুপ করিয়ে দিয়েছেন ঈশান।
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



