0%

বেসরকারি হাসপাতালে সংরক্ষিত ফ্রি বেড, কোন কোন হাসপাতালে মিলবে সুবিধা?

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদলের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাতেও এসেছে কাঙ্খিত পরিবর্তন। এবার বেসরকারি হাসপাতালেও (Private Hospital) মিলবে ফ্রি বেড। কলকাতার কোন কোন বেসরকারি হাসপাতালে ১০ শতাংশের হিসেবে কত শতাংশ বেড সংরক্ষিত থাকবে তা জানাল রাজ্য স্বাস্থ্য দফতর।

বেসরকারি হাসপাতালে (Private Hospital) সংরক্ষিত থাকবে বেড

সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতার যে ১৭ টি হাসপাতাল সরকারি সুযোগে জমি পেয়েছিল, তাদের মোট বেড সংখ্যার ১০ শতাংশ সংরক্ষিত রাখতে হবে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের জন্য। কত শতাংশ বেড পাওয়া যাবে তাও নির্ধারণ হয়ে গিয়েছে। কোন হাসপাতালে কতগুলি বেড?

Private Hospital bed reserved in Kolkata

অ্যাপোলো হাসপাতাল- মোট বেড সংখ্যা ৭৫০, সংরক্ষিত বেড ৭৫

ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স- মোট বেড সংখ্যা ২১০, সংরক্ষিত বেড ২১

ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ- মোট বেড সংখ্যা ২০৫, সংরক্ষিত বেড ২১

ডিসান হাসপাতাল- মোট বেড সংখ্যা ৫১৩, সংরক্ষিত বেড ৫১

ইসলামিয়া হাসপাতাল- মোট বেড সংখ্যা ২০, সংরক্ষিত বেড ২০

মণিপাল হাসপাতাল ইস্ট- মোট বেড সংখ্যা ১৫৬, সংরক্ষিত বেড ১৬

মণিপাল হাসপাতাল ই এম বাইপাস মেডিকা- মোট বেড সংখ্যা ৫০০, সংরক্ষিত বেড ৫০

রুবি জেনারেল হাসপাতাল- মোট বেড সংখ্যা ৩৯৬, সংরক্ষিত বেড ৪০

ফর্টিস হাসপাতাল- মোট বেড সংখ্যা ৩৩০, সংরক্ষিত বেড ৩৩

কেপিসি মেডিক্যাল কলেজ- মোট বেড সংখ্যা ১০৫৫, সংরক্ষিত বেড ১০৬

মনিপাল হাসপাতাল ইস্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (ঢাকুরিয়া)- মোট বেড সংখ্যা ১৬১, সংরক্ষিত বেড ১৬

ভাগীরথী নেওটিয়া উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার- মোট বেড সংখ্যা ১১০, সংরক্ষিত বেড ১১

নারায়ণা হাসপাতাল প্রাইভেট লিমিটেড- মোট বেড সংখ্যা ৬৮১, সংরক্ষিত বেড ৬৮

শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র- মোট বেড সংখ্যা ১৫৫, সংরক্ষিত বেড ১৬

বিপি পোদ্দার হাসপাতাল মেডিকেল রিসার্চ লিমিটেড- মোট বেড সংখ্যা ৩০৫, সংরক্ষিত বেড ৩১

মনিপাল হাসপাতাল ইস্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (মুকুন্দপুর)- মোট বেড সংখ্যা ১৮০, সংরক্ষিত বেড ১৮

পিয়ারলেস হাসপাতাল- মোট বেড সংখ্যা ৬৬৬, সংরক্ষিত বেড ৬৭

আরও পড়ুন : ট্রেনই অন্য শহরে পৌঁছে দেবে বাইক-স্কুটি, খরচ কত, নথিপত্রই বা কী কী প্রয়োজন?

কোন কোন হাসপাতালে সংরক্ষণ: এই ১৭ টি হাসপাতালে (Private Hospital) মোট বেড সংখ্যা ৬৫৭৩। এর মধ্যে ১০ শতাংশ অর্থাৎ ৬৬০ টি বেড সংরক্ষিত থাকছে সরকারি হাসপাতালের জন্য। তবে স্বাস্থ্য ভবন সূত্রে খবর, দুটি হাসপাতাল সরকারি নিয়ম মেনে ১০ শতাংশ বেড সংরক্ষণে রাজি হয়নি।

আরও পড়ুন : ১৫ জুনই লাস্ট ডেট, তার আগে এই কাজ না সারলে মোটা জরিমানা

কলকাতার পর সোমবার জেলার বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সেই বৈঠকেই একটা হিসাব পাওয়া যাবে যে বিভিন্ন জেলার বেসরকারি হাসপাতালে দশ শতাংশ হিসেবে কত বেড সংরক্ষণ করা যাবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker