0%

ভারত-আমেরিকার চুক্তি সই হওয়ার আগেই তলে তলে বদলে গেল ‘শর্ত’!

নয়া দিল্লি ও ওয়াশিংটন: ভারত-আমেরিকার মধ্যে হতে চলেছে বাণিজ্য চুক্তি। সকলেই এই চুক্তিকে ঐতিহাসিক চুক্তি বলছেন। তবে চুক্তি হওয়ার আগেই বদলাতে শুরু করেছে চুক্তিতে থাকা শর্ত। আমেরিকা দাবি করেছিল, এই চুক্তি হয়ে গেলে ভারত বেশ কিছু ডালের উপরে শুল্ক কমিয়ে দেবে। যদিও ভারত সাফ জানিয়েছিল, তারা এমন কোনও প্রতিশ্রুতি দেয়নি। চাপের মুখে পড়ে দুই দেশের বাণিজ্য চুক্তির শর্ত পরিবর্তন করল হোয়াইট হাউস। ডালের উপরে শুল্ক কমানোর দাবি রাতারাতি বাদ দিল। পাশাপাশি ভারতের আমেরিকার কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতির যে দাবি করেছিল আমেরিকা, তাতেও বেশ কিছু শব্দবন্ধে পরিবর্তন এনেছে।

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পরই প্রশ্ন উঠেছিল ভারতীয় কৃষকদের ভবিষ্যত নিয়ে। তবে সরকারের তরফে আশ্বস্ত করে বলা হয়েছিল যে দেশের কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে এই বাণিজ্য চুক্তিতে। ভারতের কৃষিবাজারকে সুরক্ষিত রাখা হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে, আমেরিকার এই বাণিজ্য চুক্তির ফ্যাক্টশিটে পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মঙ্গলবার হোয়াইট হাউসের ফ্যাক্টশিটে উল্লখ ছিল যে সমস্ত আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল পণ্য, খাদ্যপণ্য, বাদাম, বিভিন্ন ডাল, তাজা ও প্রক্রিয়াজাত ফল, সোয়াবিন তেল, ওয়াইন সহ একাধিক পণ্যের উপরে ভারত শুল্ক কমাবে বা সম্পূর্ণ বাদ দিয়ে দেবে। তবে আজ যে আপডেটেড শিট দেওয়া হয়েছে, তাতে ডালের উল্লেখ নেই।

প্রসঙ্গত, ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ডাল উৎপাদক ও গ্রহণকারী দেশ। দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে মুগ, মুসুর ডাল, কাবলি ছোলা সহ একাধিক ডাল রফতানিতে শুল্ক বসায়। আমেরিকা চেয়েছিল, বাণিজ্য চুক্তি হলে ডালের উপরে শুল্ক কমানো হবে। পাশাপাশি কৃষিপণ্যের উল্লেখও করা হয়নি সংশোধিত ফ্যাক্টশিটে।

ট্রাম্প দাবি করেছিলেন যে এই চুক্তি হলে ভারত আমেরিকার কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে। সেই কথাও বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী মার্চ মাসেই ভারত-আমেরিকার মধ্যে এই চুক্তি হওয়ার কথা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker