ভোট মিটতেই বন্ধ ট্রেন পরিষেবা, চরম ভোগান্তিতে হলদিবাড়ি ও জলপাইগুড়ির হাজার হাজার যাত্রী

সবদিক নিউজ: ভোটমিটতেই সমস্যার সম্মুখীন হলদিবাড়ি- জলপাইগুড়ির বাসিন্দাদের। কারণ নির্বাচন প্রাক্কালে গত ১১ মার্চ হলদিবাড়ি থেকে ঘটা করে চালু হয়েছিল বালুরঘাট এবং বামনহাট গামী দুটি প্যাসেঞ্জার ট্রেন (Indian Railways) পরিষেবা। তবে ভোট মিটতেই সেই ট্রেন দুটি আচমকায় বন্ধ হয়ে যায়। এর ফলে সমস্যা সম্মুখীন হয়ে পড়েন নিত্যযাত্রীরা। যার ফলে তারা ক্ষোভে ফুঁসছেন।
ট্রেন বন্ধে নাজেহাল হলদিবাড়ি ও জলপাইগুড়ির নিত্যযাত্রীরা (Indian Railways)
সূত্রের খবর, গত ২২ মেয়ে অজ্ঞাত কারনে শিলিগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত এই দুটি ট্রেন বাতিল করে দেওয়া হয় (Indian Railways)। এরপরই পরপর তিনটি পরিষেবা বন্ধ রাখা মেয়াদ বাড়ানো হয়। তারপর শেষ পর্যন্ত ৮ জন অব্দি ট্রেন গুলিকে বাতিলের ঘোষণা করা হয়েছে।

পেঁয়াজ-রসুন কম-বেশি হলেই নষ্ট হতে পারে স্বাদ! ১ কেজি চিকেনের জন্য জেনে নিন সঠিক পরিমাণ
এই ট্রেন বাতিলের ফলে, যথারীতি সম্মুখীন হয়ে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি কেন ট্রেন বন্ধ করা হল এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম স্পষ্টভাবে কিছুই জানাননি। আর এই পরিষেবা বন্ধ হওয়ার ফলে, ওইখানকার বাসিন্দাদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
পাশাপাশি, এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান ‘বালুরঘাটে মেয়ে পড়াশোনা করে। ট্রেনটি সাময়িক বন্ধ থাকায় যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে।’ আরেক নিত্যযাত্রী অনিল রায়ের বক্তব্য, ‘সকালসকাল শিলিগুড়ি যাওয়ার জন্য এই ট্রেন দুটি খুব ভালো ছিল। মেডিকেল কলেজে রোগী দেখানোর সুবিধা হত। এখন অসুবিধায় আছি। কারণ অত সকালে আর কোনও বাস বা ট্রেনের পরিষেবা চালু নেই।’
পাশাপাশি ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবিতে এখন সরব হয়েছে ‘হলদিবাড়ি-জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চ’। সংগঠনের সম্পাদক পার্থপ্রতিম ভট্টাচার্য বলেন, ‘হলদিবাড়ি স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এত বড় জায়গা ও পরিকাঠামো থাকা সত্ত্বেও রেল পরিষেবায় অনেকটাই পিছিয়ে। দিল্লি বা চেন্নাই-বেঙ্গালুরুগামী দূরপাল্লার কোনও ট্রেন এখান থেকে চলে না। শুধুমাত্র কলকাতাগামী দুটো ট্রেন চলে, তাও একটি ত্রি-সাপ্তাহিক (Indian Railways)’।




