0%

মাত্র ১০ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি! দোকানের সামনে লম্বা লাইন, ঠিকানা জানুন

বাংলা হান্ট ডেস্কঃ চিকেন বিরিয়ানি (Chicken Biryani) শুনেই জিভে জল চলে আসে অনেকের। বর্তমান সময়ে এক প্লেট চিকেন বিরিয়ানি কিনতে গেলে খুব কম হলেও ১০০ টাকা থেকে ২০০ টাকা লাগে। দোকান ভেদে সেই দাম ৩০০ টাকাতেও পৌঁছতে পারে। কিন্তু কাটোয়ার (Katwa) একটি দোকানে সেই চিকেন বিরিয়ানিই মাত্র ১০ টাকায় পাওয়া যাচ্ছে।

মাত্র ১০ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি | (Chicken Biryani)

বর্তমান সময়ে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। সেই সময় দাঁড়িয়ে মাত্র ১০ টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করছেন ব্যবসায়ী শ্যামল দেবনাথ। কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে তিনি ফুচকার দোকান বসান। এর আগে ফুচকা খাওয়ার বিশেষ চ্যালেঞ্জে সোনার উপহার দিয়ে শোরগোল ফেলেছিলেন তিনি। এবারের চমক ১০ টাকায় বিরিয়ানি।

আরও পড়ুনঃ কমবে শিক্ষক-শিক্ষিকাদের চাপ! স্কুল পড়ুয়াদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা, বড় সিদ্ধান্ত রাজ্যের

কাগজের একটি ছোট্ট প্লেটে করে এই বিরিয়ানি দেওয়া হচ্ছে। বিকেল হলেই দোকানের সামনে দেখা যাচ্ছে ক্রেতাদের লম্বা লাইন। বিক্রেতা শ্যামল জানান, সবার কথা ভেবে মাত্র ১০ টাকায় বিরিয়ানির ব্যবস্থা করেছেন তিনি। তবে দাম কম হলেও খাবারের গুণমানে কোনও খামতি নেই বলে দাবি তাঁর।

শ্যামলের কথায়, “চিকেন আছে, ১২০ টাকা কিলো বাসমতী চালের রাইস আছে। এছাড়া একটা বড় আলু, একটা পেঁয়াজ, একটা শশা, একটা চামচ ও একটা প্লেট রয়েছে। সব মিলিয়ে ২২-২৩ টাকা খরচ আছে। তবে আমি দিচ্ছি ১০ টাকায়। শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য।“

Chicken Biryani

১০ টাকার বিরিয়ানির পাশাপাশি ক্রেতাদের জন্য আরও একটি চমকও রয়েছে। বড়রা মাত্র ২ মিনিটের মধ্যে এই বিরিয়ানি খেয়ে শেষ করতে পারলে ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা দামের উপহার থাকবে। ছোটদের জন্য এই সময়সীমা মাত্র ১ মিনিট।

ভোজনরসিক বাঙালির খাবারের তালিকায় উপরের দিকেই থাকে চিকেন বিরিয়ানির নাম। এবার সেটাই পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকায়। অভিনব এই অফার দু’হাত লুফে নিচ্ছেন সকলে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker