মূল বেতন বাড়বে ২ থেকে ২.৫ গুণ! DA নিয়ে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য সপ্তম পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে নয়া পে কমিশন চালুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নয়া পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। কতটা বাড়তে পারে বেতন? DA চর্চার মধ্যেই চলে এল বড় আপডেট।
সরকারি কর্মীদের নয়া পে কমিশন নিয়ে বড় খবর | Government Employees
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দু’সপ্তাহের মধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে এক সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করা হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মনে করা হচ্ছে, আগামী বছর জানুয়ারি মাসেই রাজ্যে আসবে নয়া পে কমিশন। যদিও পাকাপাকি সেই ঘোষণা আগামী বছরই করা হতে পারে। আসলে বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। রাজ্যে বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫। সেই হিসেব ধরলে ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা।
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২ থেকে ২.৫ হতে পারে। অর্থাৎ ষষ্ঠ পে কমিশনের তুলনায় সরকারি কর্মীদের মূল বেতন ২ থেকে ২.৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবার কিছু কিছু রিপোর্টে এও দাবি করা হচ্ছে, বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর কথা মাথায় রেখে ২.৯১ থেকে ৩.১৫ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করা হতে পারে। যদিও এই সবটাই জল্পনা। সরকারি তরফে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়ে এখনও কোনো স্পষ্ট আপডেট নেই।

আরও পড়ুন: ১৯ জুলাই হাওড়া-টাটানগর রুটে চলবে এক্সাম স্পেশ্যাল ট্রেন, দেখে নিন কখন কোথায় থামবে
উল্লেখ্য, নয়া পে কমিশনে বেতন সংশোধন করা হবে।বাড়বে একাধিক ভাতাও। সপ্তম পে কমিশনে রাজ্য সরকারি কর্মীদের বেসিক পে বাড়বে। বাড়বে অন্যান্য ভাতাও। সবমিলিয়ে সরকারি কর্মচারীদের পকেট ফুলতে পারে অনেকটাই।




