0%

যেখানেই যান, সঙ্গে থাকবে ঠান্ডা হাওয়া! সোনি আনল পকেট এসি

Bangla Jago Desk:প্রচণ্ড গরমে ত্রাহি অবস্থা। গরমের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সোনি (Sony) আনল বহনযোগ্য পকেট এসি। আপনি যেখানেই যাবেন, এসি থাকবে আপনার ঘাড়েই। তবে সোনি এখনও পর্যন্ত ভারতে এর লঞ্চ নিয়ে অফিশিয়ালি কোনও ঘোষণা করেনি।

সোনি যে রেওন পকেট প্রো প্লাস (Reon Pocket Pro Plus) পকেট এসি এনেছে তা জামার কলারের পেছনে আটকে রেখে দেওয়া যায়। এর একটি স্টেইনলেস-স্টিল কুলিং প্যানেল থাকবে, যা সরাসরি ঘাড়ের পেছনের অংশে স্পর্শ করে থাকবে। তবে নমনীয় নেকব্যান্ডের সাহায্যে পকেট এসি ঘাড়ে আটকে রাখলে ভাল ঠান্ডা অনুভূত হবে। সোনির তরফে দাবি করা হয়েছে, আগের থেকে এই নতুন মডেলে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ঠান্ডা অনুভূত হবে। পকেট এসিতে ব্যবহার করা হয়েছে বড়ো ফ্লেক্সিবল নেকব্যান্ড। ঠান্ডার পাশাপাশি শরীরকে উষ্ণ রাখতেও সাহায্য করবে এই টু-ইন-ওয়ান পকেট এসি। ব্যবহারকারীর ত্বকের তাপমাত্রা সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্য এতে রয়েছে বিশেষ সেন্সর, যা অতিরিক্ত ঠান্ডা বা গরম হওয়া প্রতিরোধ করে। পকেট এসি যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, তার জন্য এতে একটি অটোমেটিক শাট-অফ (Automatic Shut-off) সিস্টেম।

পকেট এসির সঙ্গে সেকেন্ড-জেনারেশন পকেট ট্যাগ (Pocket Tag) থাকবে যা প্যান্টের বেল্ট বা ব্যাগে আটকে রাখা যাবে। এই ট্যাগটি বাইরের পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতার তথ্য ডেটা ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে মূল রেওন এসিতে পাঠাবে। সাধারণ জামাকাপড়ের নীচে এটি পরলে শুধু এয়ার ভেন্ট বা বাতাস বের হওয়ার পথটি সামান্য দেখা যাবে। তবে কলার দেওয়া পোশাকের জন্য এতে রয়েছে একটি এক্সটেনশন ভেন্ট। গরম বাতাস যাতে শরীরের দিকে না এসে পোশাকের বাইরে বেরিয়ে যায়, তার জন্য ভেন্টটিকে ইচ্ছেমতো অ্যাডজাস্ট বা ঘুরিয়ে নেওয়া সম্ভব।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker