0%

রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ, বিশ্বকাপ ফাইনাল ফের আয়োজনের দাবি আর্জেন্টিনা সমর্থকদের!

লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই পরাজয় হয়তো মন থেকে মেনে নিতে পারছেন না ‘লা আলবিসেলেস্তে’ সমর্থকরা। সেই কারণেই ‘লা প্লাগা’রা (আর্জেন্টাইন ভক্তদের ডাকা হয়) চাইছেন, আবারও ম্যাচটি আয়োজন করা হোক। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর এবার ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন আবেদন শুরু করেছেন আর্জেন্টিনার একদল সমর্থক।

Change.org-এ আর্জেন্টাইন সমর্থক গিসেলা সানচেজের করা এক পিটিশনে ইতিমধ্যেই ৮০ হাজারের বেশি মানুষ সই করেছেন। তাঁদের প্রত্যেকের দাবি, ফাইনালের রিপ্লে হোক। কাতারের বহুজাতিক গ্লোবাল স্পোর্টস চ্যানেল বিইন স্পোর্টস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই আবেদনে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সানচেজ জানিয়েছেন, ম্যাচের ভিডিও ফুটেজে এমন কিছু সিদ্ধান্ত দেখা গিয়েছে, যা খেলায় প্রভাব ফেলেছে। রেফারির সিদ্ধান্ত একটি দল সুবিধা পেয়েছে। তাঁর অভিযোগ, এসব সিদ্ধান্ত ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের মধ্যেও হতাশা তৈরি করেছে।

পিটিশনে ফিফার কাছে বিশ্বকাপ ফাইনালে রেফারিং নিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, পক্ষপাতদুষ্ট রেফারিং ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তাই ফাইনাল যাতে পুনরায় আয়োজন করা হয়, সেই ব্যাপারে ভেবে দেখুক ফিফা। পিটিশনে বলা হয়েছে, “এই লড়াই শুধু আর্জেন্টিনার জন্য নয়, ভবিষ্যতে বিশ্ব ফুটবলে যাতে সবার সঙ্গে ন্যায্য আচরণ করা হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”

ফাইনালের অন্যতম বিতর্কিত ঘটনাগুলোর একটি ছিল এনজো ফার্নান্দেজের ট্যাকলে স্পেনের পাও কুবারসির চোট পাওয়া। দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। এই সিদ্ধান্তে অনেক সমর্থক ক্ষুব্ধ হলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি রেফারিকে দোষ দিতে চাননি। আর্জেন্টিনায় ফিরে সাংবাদিকদের স্কালোনি বলেন, “রেফারিং কি অন্যায্য ছিল? না। আমরা হেরেছি কারণ স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে।” তবে সমর্থকরা এই ‘সত্য’ মেনে নিতে নারাজ।

তবে এই অনলাইন পিটিশন দ্রুত সমর্থন পেলেও ফিফার নিয়ম অনুসারে, ভিত্তিতে কোনও ম্যাচ পুনরায় আয়োজনের বিধান নেই। তাছাড়া ফিফা নিজেও এখনও পর্যন্ত ফাইনালের ফলাফল বা রেফারিং নিয়ে কোনও ঘোষণা করেনি। তাই বিশ্বকাপ ফাইনালের রি-ম্যাচ দেখাটা স্বপ্নই থেকে যেতে চলেছে আর্জেন্টিনা সমর্থকদের কাছে, সে কথা সহজেই অনুমেয়। উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালেও এমন ঘটনা ঘটেছিল। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তের পর ফ্রান্সের কিছু সমর্থক ম্যাচটি আবার খেলানোর দাবিতে অনলাইনে একটি পিটিশন শুরু করেছিলেন। সেই পিটিশনেও কয়েক হাজার মানুষ সই করেছিলেন। তবে তাতে অবশ্য বিশ্বকাপের ফলাফলে কোনও পরিবর্তন আসেনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker