শিলিগুড়িতে আর আগের জায়গায় নয়! কলকাতা থেকে যাওয়া বাস কোথায় নামাবে যাত্রীদের জানুন

সবদিক নিউজ: আপনার কি উত্তরবঙ্গের যাবার জন্য বাসে করে যান। তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। কারণ এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি শহরের অন্যতম প্রধান মাথাব্যথার কারণ হল যানজট। বিশেষ করে জংশন ও হিলকার্ট রোড এলাকায় সন্ধ্যা হলেই নামে এই সমস্যা। আর তাই এই সমস্যা সমাধানের জন্য এক নজিরবিহীন পদক্ষেপ নিল শিলিগুড়ি (Siliguri) ট্রাফিক পুলিশ। জানা যায় ট্রাফিক পুলিশের নতুন নির্দেশ অনুযায়ী, এখন থেকে জংশন এলাকার রাস্তার ওপরে যত্রতত্র দাঁড়িয়ে আর যাত্রী তুলতে পারবে না দূরপাল্লার কোন বেসরকারি বাস।
শিলিগুড়িতে আর আগের জায়গায় নয়, নতুন ড্রপিং পয়েন্ট ঘোষণা (Siliguri)
যদিও দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির (Siliguri) সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের অভিযোগ ছিল, বিকেল গড়াতেই হিলকার্ট রোড ও জংশন মোড় সংলগ্ন প্রধান রাস্তার ওপর সারি দিয়ে দাঁড়িয়ে থাকত কলকাতা, পাটনা, রাঁচি কিংবা আসামগামী একাধিক দূরপাল্লার বিলাসবহুল বাস।

গ্যাসের দাম বাড়তেই চাপ রেস্তরাঁ ব্যবসায়, বাড়তে পারে খাবারের দাম
এবার রাস্তার একটা বড় অংশ জুড়ে বেআইনিভাবে এই যাত্রী ওঠানামার খেসারত দিতে হতো সাধারণ মানুষকে। তৈরি হতো মাইলের পর মাইল তীব্র যানজট। অবশেষে সেই ট্রাফিক জটলা কাটানোর দাওয়াই খুঁজতেই রবিবার সরেজমিনে এলাকা পরিদর্শনে যান ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ এবং ট্রাফিক পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি পরিদর্শন শেষে ট্রাফিক পুলিশের তরফে একগুচ্ছ নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিকেল পাঁচটার পর কলকাতা, পাটনা, রাঁচি, আসাম-সহ বিভিন্ন রুটের সমস্ত দূরপাল্লার বাসকে বাধ্যতামূলকভাবে তেনজিং নোরগে বাস টার্মিনাসের ভেতর থেকেই ছাড়তে হবে।
এছাড়াও টার্মিনাসের যে অংশটি সন্ধ্যার পর মূলত ফাঁকা থাকে, সেই জায়গাটিকেই এবার দূরপাল্লার বাসের বোর্ডিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা হবে।শুধু যাত্রী তোলাই নয়, দূরপাল্লার বাসের ড্রপিং পয়েন্ট বা যাত্রী নামানোর নিয়মেও আনা হয়েছে আমূল পরিবর্তন। ট্রাফিক পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সকাল ৯টার পর আর কোনো দূরপাল্লার বাস যাত্রী নামানোর ছুতোয় শিলিগুড়ি শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না (Siliguri)।




