0%

সাংসদ পদ ছাড়ার পরই সুস্মিতা দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে, তবে কি বিজেপিতে যাচ্ছেন?

হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন সুস্মিতা দেব।Image Credit: TV9 বাংলা

নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব। দলের সঙ্গে আগেই দূরত্ব বাড়িয়েছিলেন। আজ, বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পরই সামনে এসেছে আরেকটি ছবি। তারপরই জল্পনা তৈরি হয়েছে দলবদলের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা গিয়েছে সুস্মিতা দেবকে। তবে কি বিজেপিতেই নাম লেখাচ্ছেন সুস্মিতা?

অসমের মেয়ে সুস্মিতা। তাঁর বাবা কংগ্রেসের বিশিষ্ট নেতা সন্তোষ মোহন দেব। বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন সুস্মিতা। অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রধান ছিলেন সুস্মিতা। বাবার গড়, অসমের শিলচর থেকে সাংসদও হয়েছিলেন সুস্মিতা। তবে ২০১৯ সালে পরাজয়ের পর তিনি কংগ্রেস থেকে ইস্তফা দেন। ২০২১ সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এই দলেও তাঁর রকেট গতিতে উত্থান হয়। তবে এবার তৃণমূলও ছাড়লেন সুস্মিতা।

এদিকে, দল থেকে ইস্তফা দেওয়ার পরই অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দিল্লিতে দেখা করেন সুস্মিতা। এরপরই জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি বিজেপিতে যাচ্ছেন সুস্মিতা?

সূত্রের খবর, ফের রাজ্যসভায় ফিরতে পারেন সুস্মিতা। তবে এবার বিজেপির সমর্থন নিয়ে। তবে দলবদল নিয়ে সরাসরি কোনও বক্তব্য না রাখলেও, জনগণের সেবায় ‘নতুন অধ্যায়’ শুরু করার কথা বলেছেন সুস্মিতা। দলবদলের জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে এই মন্তব্য।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker