0%

সায়নী আউট! যুব তৃণমূলের শীর্ষ পদে অর্ণব বন্দোপাধ্যায়,‌ তাঁর আসল পরিচয় চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের শীর্ষপদে পরিবর্তনের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। একসময় এই দায়িত্ব সামলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে যুব তৃণমূলের সভাপতির পদে আনা হয়েছিল সায়নী ঘোষকে। কিন্তু সায়নী বিক্ষুব্ধ সাংসদদের শিবিরে নাম লেখানোর পর দলের তরফে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অর্ণবের হাতে। এরপর থেকেই তাঁকে নিয়ে আগ্রহ বেড়েছে রাজনৈতিক ও সাংগঠনিক মহলে।

কে এই অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)?

অনেকের কাছেই অর্ণব বন্দ্যোপাধ্যায়ের নাম নতুন হলেও তৃণমূলের সংগঠনের অন্দরে তিনি পরিচিত মুখ। অভিনয় ও রাজনীতি জগতে তার যোগ দীর্ঘদিনের। নতুন দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই তাঁর রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত পটভূমি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
২০২১ সালের জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের সভাপতির পদ ছাড়ার পর সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল সায়নী ঘোষকে।

রাজনীতিতে আসার আগে সায়নী যেমন অভিনয় জগতের পরিচিত মুখ ছিলেন, অর্ণবের ক্ষেত্রেও ছবিটা অনেকটাই একই। তিনি ছোটপর্দার অভিনেতা হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত। শুধু অভিনয় নয়, তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কাজের সঙ্গেও বহুদিন ধরে যুক্ত রয়েছেন অর্ণব। তিনি যুব সংগঠনের জেলা সভাপতির দায়িত্বও পালন করেছেন। রাজনৈতিক মহলে ‘পাপা’ নামেই বেশি পরিচিত তিনি।

অর্ণবের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁর পারিবারিক সূত্রেও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁর দিদি সোমা চক্রবর্তী কলকাতা পুরনিগমের দীর্ঘদিনের কাউন্সিলর। অন্যদিকে তাঁর জামাইবাবু শুভাশিস চক্রবর্তী তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। দলের কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবেও পরিচিত শুভাশিস।

সম্প্রতি সিআইডি কালীঘাটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালাতে গেলে প্রথমদিকে তাদের বাধা দিয়েছিলেন তিনিই। সেই শুভাশিস চক্রবর্তীরই শ্যালক অর্ণব বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কোনও দলের সাংগঠনিক বিস্তারে যুব সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণেই তৃণমূলের যুব শাখার নেতৃত্বে বরাবরই গুরুত্ব দেওয়া হয়েছে।

Trinamool Congress Youth President Arnab Banerjee, know him

আরও পড়ুন :আজ থেকে জন কল্যাণ শিবির শুরু! ৩ দিনে কোথায় কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

সায়নী ঘোষের পর এবার সেই দায়িত্ব পেলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। দলের অনুগত এবং দীর্ঘদিনের রাজনৈতিকভাবে সক্রিয় একটি পরিবারের সদস্যের উপর আস্থা রেখেছে তৃণমূল। এখন নজর থাকবে নতুন সভাপতির উপর। যুব সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে তিনি কতটা সফল হন, আগামী দিনে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker