0%

সুখবর! লুকনো চার্জ বন্ধে কড়া RBI, জোর করে আর কোনও স্কিম গছাতে পারবে না ব্যাঙ্ক

নয়া দিল্লি: ব্যাঙ্কিং সেক্টরে আসতে চলেছে বড় পরিবর্তন। গ্রাহকদের আঁধারে রেখে কোনও পণ্য বা স্কিম বিক্রি করা, বিভ্রান্তিকর মার্কেটিং এবং ডার্ক প্যাটার্ন (Dark Pattern) রুখতেই এই সিদ্ধান্ত। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হবে।

নো কনসেন্ট নিয়ম মানতে হবে ব্যাঙ্ক-কে-

নতুন নিয়মে ব্যাঙ্ক গ্রাহকের অনুমতি ছাড়া কোনও ফিন্যান্সিয়াল প্রোডাক্ট (Financial Product) বিক্রি করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) জানিয়েছে, কোনও ব্যাঙ্কিং প্রোডাক্ট যেমন নতুন স্কিম বিক্রি বা গ্রাহকদের সেই স্কিম গ্রহণ করার জন্য প্রস্তাব দিলে, সেক্ষেত্রে গ্রাহকদের ওই স্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাতে হবে। সঠিক বা সম্পূর্ণ তথ্য না জানিয়ে বা একসঙ্গে অনেক প্রোডাক্টের মধ্যে গ্রাহকের অনুমতি না নিয়েই কোনও প্রোডাক্ট জুড়ে দেওয়া কিংবা যেটি গ্রাহকদের জন্য সঠিক নয়, এমন পণ্য বা প্রোডাক্ট জোর করে গছিয়ে দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে।

সহজ কথায় বলতে গেলে, ব্যাঙ্ক তার গ্রাহকদের কোনও ইন্সুরেন্স বা ইনভেস্টমেন্ট কিংবা কোনও থার্ড পার্টি সার্ভিস নেওয়ার ক্ষেত্রে বাধ্য করতে পারবে না। গ্রাহকদের স্বাধীনতা দিতে হবে তাদের পছন্দ মতো পরিষেবা বেছে নেওয়ার জন্য।

ডার্ক প্যাটার্ন-

ডিজিটাল ব্যাঙ্কিংয়ে ডার্ক প্যাটার্নের উপরেও রাশ টানতে চলেছে আরবিআই। আগে থেকেই টিক দেওয়া  কনসেন্ট বক্স, বিভ্রান্তিমূলক কাউন্টডাউন টাইমার, লুকনো চার্জ, ক্যানসেলেশন প্রক্রিয়া জটিল করা এবং বিভ্রান্তিকর শব্দবন্ধ ব্যবহার করাকে ডার্ক প্যাটার্ন বলা হয়।

ব্যাঙ্কিং সিস্টেমে স্বচ্ছতা আনতে আগামী বছর থেকে সমস্ত পণ্যের তথ্য গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে হবে। অর্থাৎ ইন্টারেস্ট রেট, ফি, বিনিয়োগে ঝুঁকি, লক ইন শর্ত এবং এক্সিট চার্জ কত, সমস্ত তথ্য জানাতে হবে। কোনও অপশন আগে থেকেই সিলেক্ট করা থাকবে না। গ্রাহকরা বেছে নেবেন যে তারা ওই স্কিম নেবেন কি না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker