0%

সোমবার বিএসএফের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সবদিক নিউজ: আগামী সোমবার রয়েছে রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। আরজিকর সহ বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্তে সবুজ সংকেত হবে এই মন্ত্রিসভার বৈঠকে। এর পরেই সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‌

ইতিমধ্যেই প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সীমান্ত সুরক্ষার বিষয় নিয়ে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। সম্পূর্ণ বিষয়টি দেখভাল করছেন প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর সম্পন্ন করতে হবে, এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর। জমি হস্তান্তর সহ বেশ কিছু বিষয় নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে সোমবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্য সচিব সহ বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিকরা সেই বৈঠকে থাকবেন। খুব দ্রুত যাতে সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি হস্তান্তর করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং আরো বেশ কিছু বিষয়ে সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারি বলেই নবান্ন সূত্রে খবর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker